Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলা চলচ্চিত্র জগতে শোক, ক্ষোভ আর প্রশ্নের ঝড় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অকালমৃত্যুকে ঘিরে রহস্য যেন দিন দিন আরও ঘনীভূত হচ্ছে (Rahul Banerjee)। সত্য উদঘাটনের দাবিতে এবার আইনি লড়াইয়ে নামলেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং টলিউডের একঝাঁক তারকা।

মৃত্যুর পর রহস্যের জাল আরও ঘন (Rahul Banerjee)
২৯ মার্চ বিকেলের সেই মর্মান্তিক ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে ঠিক কীভাবে সমুদ্রে তলিয়ে গেলেন রাহুল? এটি কি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো কারণ? এই প্রশ্নগুলির উত্তর এখনও অধরা। ফলে পরিবারের পাশাপাশি গোটা ইন্ডাস্ট্রির মধ্যে তৈরি হয়েছে প্রবল উদ্বেগ ও ক্ষোভ।

আইনি লড়াইয়ে নতুন মোড় (Rahul Banerjee)
প্রথমে কলকাতার রিজেন্ট পার্ক থানা-য় অভিযোগ দায়েরের পর, এবার ওড়িশার তালসারিতে দ্বিতীয় দফায় এফআইআর করা হয়েছে। শনিবার গভীর রাতে তালসারি কোস্টাল থানায় পৌঁছে প্রায় তিন ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে বৈঠক করেন তারকারা। এই এফআইআর দায়ের করা হয়েছে ভারতীয় ন্যায়সংহিতার তিনটি গুরুত্বপূর্ণ ধারায়, ১০৬(১) অনিচ্ছাকৃত খুন (Culpable Homicide Not Amounting to Murder) ৬১(২) অপরাধমূলক ষড়যন্ত্র (Criminal Conspiracy), ২৪০ অপরাধ সম্পর্কে জেনেও ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান এই ধারাগুলি থেকে স্পষ্ট, পরিবার ও সহকর্মীরা ঘটনাটিকে শুধুমাত্র দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ।
টলিউডের ঐক্যবদ্ধ প্রতিবাদ (Rahul Banerjee)
এই ঘটনার প্রতিবাদে এক নজিরবিহীন ঐক্য দেখা গেছে টলিউডে। উপস্থিত ছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, সৌরভ দাস, ইন্দ্রাশিস রায়, এছাড়াও চিরঞ্জিৎ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়-সহ বহু শিল্পী উপস্থিত ছিলেন। তাঁদের দাবি একটাই “সত্য সামনে আসুক, দোষীদের শাস্তি হোক।”

আরও পড়ুন: Leander Paes Joins BJP: ভোটের আগেই ফুল বদল, ঘাস ফুল ছেড়ে পদ্মে যোগ লিয়েন্ডারের!
নীরব মিছিলের প্রতিবাদ
কলকাতার টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু হয় ‘জাস্টিস ফর রাহুল’ নামে একটি মৌন মিছিল। এই মিছিল শুধুমাত্র প্রতিবাদ নয়, বরং একটি বার্তা শিল্পী সমাজ অন্যায়ের বিরুদ্ধে একজোট। বালেশ্বর জেলার অ্যাডিশনাল এসপি দেবজ্যোতি দাস জানিয়েছেন, এফআইআর গ্রহণ করা হয়েছে এবং খুব শীঘ্রই তদন্ত শুরু হবে। তালসারির সমুদ্রতটে ঘটে যাওয়া এই ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।



