Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: যুদ্ধের প্রভাব থেকে মুক্ত হয়ে ঘুরে দাঁড়াতে পারবে দালাল স্ট্রিট (Stock Market)?
কেমন থাকবে শেয়ার মার্কেট? (Stock Market)
গত সপ্তাহে প্রথম কয়েকটি ট্রেডিং সেশনে পতনের মুখ দেখেছিল। কিন্তু শেষ দুই ট্রেডিং সেশনে ঘুরে দাঁড়িয়ে পজিটিভ হয় স্টক মার্কেট। শেষ ট্রেডিং সেশনে নেগেটিভ স্টার্ট করেও সবুজে শেষ করেছিল দালাল স্ট্রিট। নিফটি৫০ বেড়েছিল ৩৩ পয়েন্ট এবং সেনসেক্স বেড়েছিল ১৮৫ পয়েন্ট। তবে সাপ্তাহিক পারফরম্যান্সের নিরিখে নিফটি৫০ কমেছিল ২.১৪ শতাংশ এবং সেনসেক্স কমেছিল ২.২২ শতাংশ। এই সপ্তাহের শুরুতে কেমন থাকে শেয়ার মার্ককেট এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন লগ্নিকারী এবং বিশেষজ্ঞরা (Stock Market)।
শেষ দুই দিন পজিটিভ থাকলেও সোমবার মার্কেট নিয়ে খুব একটা আশাবাদী নন বিশ্লেষকরা। তাঁরা আশঙ্কা করছেন যে নেগেটিভ স্টার্টের সম্ভাবনা বেশি। সোমবার সকাল থেকে গিফ্ট নিফটি ডাউন রয়েছে আর সেই কারণেই ইঙ্গিত মিলছে নেগেটিভ স্টার্টের। এর পাশাপাশি এশিয়ার বাজারও মিক্সড রয়েছে। এইসবের কারণে যথেষ্ট চিন্তা আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার ঊর্ধ্বমুখী। স্ট্রং বায়িং প্রেশারের জেরে ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ১১৫ ডলার ছাড়িয়েছে গেছে আর এর প্রভাব দালাল স্ট্রিটে পড়তে চলেছে বলেই জানিয়েছেন বিশ্লেষকরা। ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। এই পরিস্থিতি দেখেই খুব বেশি ইতিবাচক হতে পারছেন না বাজার বিশ্লেষকরা। তবু এই আবহে কয়েকটি স্টকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন এক্সপার্টরা (Stock Market)।
আরও পড়ুন: Weather Update: চৈত্রের দাবদাহে খানিকটা স্বস্তি, সপ্তাহের শুরুতেই নামল কলকাতার পারদ
- পলি মেডিকিওর: এই সংস্থার স্টকের দাম ১৩৩৪ টাকা। এর টার্গেট প্রাইস ১৪৩০ টাকা এবং স্টপ লস ১২৮৭ টাকা।
- উইপ্রো: উইপ্রোর স্টক নিয়েও আশাবাদী বিশ্লেষকরা। এই সংস্থার স্টকের দাম ১৯৪ টাকা। এর টার্গেট প্রাইস ২০৪ টাকা এবং স্টপ লস ১৮৫ টাকা।
- টাটা কনজিউমার প্রোডাক্টস: এই সংস্থার স্টকের দাম ১০৪৪ টাকা। এর টার্গেট প্রাইস ১০৯০ টাকা এবং স্টপ লস ১০২০ টাকা।
- গেল: এই সংস্থার স্টক নিয়েও আশা প্রকাশ করেছেন এক্সপার্টরা। গেলের স্টকের দাম ১৪১ টাকা। এর টার্গেট প্রাইস ১৪৯ টাকা এবং স্টপ লস ১৩৫ টাকা।
- কামিন্স ইন্ডিয়া: এই সংস্থার স্টকও লাভ দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সংস্থার স্টকের দাম ৪৬৪৬ টাকা। এর টার্গেট প্রাইস ৪৮৫০ টাকা এবং স্টপ লস ৪৫৬০ টাকা (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


