Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ইচ্ছে থাকলেই উপায় (Payal Nag Gold Medal) হয়। এই প্রবাদ বাক্যকেই পাথেয় করে আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করেছে পায়েল নাগ। ব্যাংককে আয়োজিত বিশ্ব প্যারা তিরন্দাজি প্রতিযোগিতায় জোড়া সোনা জিতে নজির গড়লেন ওড়িশার বলাঙ্গিরের এই বিশেষ ক্ষমতা সম্পন্ন তরুণী।
মুহূর্তে বদলে যায় জীবন (Payal Nag Gold Medal)
পায়েলের জীবন যেন এক রুদ্ধশ্বাস সংগ্রামের (Payal Nag Gold Medal) গল্প। ২০১৫ সালে, তখন সে তৃতীয় শ্রেণির ছাত্রী। রায়পুরে একটি নির্মীয়মাণ বাড়ির ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। ভেজা ছাদে ছড়িয়ে থাকা খোলা তারের সংস্পর্শে এসে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে চিকিৎসকদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়-চারটি অঙ্গই বাদ দিতে হয় পায়েলের শরীর থেকে। মুহূর্তে বদলে যায় তার জীবন।

অভাবের সংসারে বেঁচে থাকার লড়াই (Payal Nag Gold Medal)
অভাবের সংসারে চিকিৎসার খরচ বহন করা সম্ভব হয়নি পরিবারের পক্ষে। শেষমেশ তাকে একটি অনাথ আশ্রমে রেখে আসতে বাধ্য হন বাবা-মা। সেখান থেকেই শুরু হয় নতুন লড়াই। বহু প্রতিকূলতার মাঝেও হাল ছাড়েনি পায়েল। ২০২৩ সালে এক কোচ তার ছবি দেখে খুঁজে বের করেন এবং প্রশিক্ষণের সুযোগ করে দেন। শুরু হয় কঠোর অনুশীলন।

তিরন্দাজির কৌশল রপ্ত
বিশেষভাবে তৈরি যন্ত্রের সাহায্যে তিরন্দাজির কৌশল রপ্ত করতে থাকেন তিনি। প্রথমদিকে ভয় ও অনিশ্চয়তা থাকলেও ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পান। ২০২৫ সালে আন্তর্জাতিক মঞ্চে প্রথমবার অংশ নেন এবং হয়ে ওঠেন বিশ্বের প্রথম চার অঙ্গহীন তিরন্দাজদের একজন, যিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেন।
আরও পড়ুন: Sikkim Disaster: প্রবল ধসে ভাঙল রাস্তা, বিধ্বস্ত সিকিম!
সম্প্রতি ব্যাংককের মঞ্চে তিনি শুধু সোনা জেতেননি, হারিয়েছেন বিশ্বের এক নম্বর প্রতিযোগীকেও। ব্যক্তিগত বিভাগের পাশাপাশি দলগত বিভাগেও এসেছে সাফল্য। তার এই জয় শুধু ব্যক্তিগত নয়, দেশের জন্যও গর্বের। পায়েলের এই অসাধারণ সাফল্যে প্রশংসার ঝড় উঠেছে সর্বত্র। অনেকেই মনে করছেন, তাঁর জীবনই প্রমাণ করে দেয়-অদম্য ইচ্ছাশক্তি থাকলে কোনও বাধাই শেষ কথা নয়। একসময় যাকে বোঝা ভাবা হয়েছিল, আজ তিনিই হয়ে উঠেছেন অনুপ্রেরণার প্রতীক।


