Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকতার সবথেকে দামি ক্রিকেটার অজি তারকা গ্রিন এখন পর্যন্ত বল করেননি আর সেই নিয়েই শুরু হয়েছে তীব্র জল্পনা (Cameron Green)।
বল হাতে কি নামবেন গ্রিন? (Cameron Green)
আইপিএল-এর উত্তেজনা শুধু যে টূর্নামেন্ট শুরু হলেই দেখা যায় তা নয় বরং এর আগে নিলামের সময় থেকেই চলতে থাকে এর উন্মাদনা। এবার আইপিএল শুরুর আগে অর্থাৎ মিনি নিলামের সময় থেকেই কেকেআর। আর সেটা হবে নাই বা কেন? আইপিএল-এর ইতিহাসে রেকর্ড অঙ্কে দলে অজি অলরাউন্ডার গ্রিনকে দলে নিয়েছেন নাইট কতৃপক্ষ। কিন্তু তিনি কি নাইট সমর্থকদের হতাশই করবেন নাকি দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন? এখন ক্রিকেটের অন্দরে এই নিজে চলছে জোর গুঞ্জন (Cameron Green)।
চলতি আইপিএল-এ প্রথম দুটি ম্যাচই হেরে বেকায়দায় কলকাতা। কিন্তু নিলামের সময় গল্পটা এরকম ছিল না। ব্যাটিং এবং বোলিং দুই ক্ষেত্রেই বেশ শক্তিশালী দল বানিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কূটনৈতিক কারণে বাংলাদেশের পেসার মুস্তাফিজুরএ ছাড়তে হয় কেকেআর-এর। অন্যদিকে পাথিরানা আটকে ফিটনেস টেস্টের চক্করে। অন্যদিকে আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। ফলে নাইটদের গেম প্ল্যান এখন হাঁটতে শুরু করেছে ব্যাকফুটে। কিন্তু অজি তারকা গ্রিন বল করলে হয়ত কিছুটা সামাল দেওয়া যেত কিন্তু প্রথম দুই ম্যাচে তাঁকে বল করতে দেখা যায়নি। এই মুহূর্তে এখন জল্পনা পাঞ্জাবের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে কি তিনি বল করবেন? এই নিয়ে মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ টিম সাউদি।

কেকেআর-এর বোলিং কোচের কথায় কিছুটা আলোর দিশা দেখতে পাচ্ছেন নাইট সমর্থকরা। তিনি জানিয়েছেন গ্রিন ধীরে ধীরে ম্যাচ ফিটনেস ফিরে পাচ্ছেন এবং খুব শিগগিরই তাঁকে বল হাতে দেখা যেতে পারে। রবিবার অর্থাৎ ৫ এপ্রিল প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘গ্রিন এখন নিয়মিত নেটে বোলিং করছে। চোট থেকে ফেরার প্রক্রিয়াটা সময়সাপেক্ষ হলেও সবকিছু ঠিকঠাক এগোচ্ছে। আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গেও যোগাযোগ রাখছি। আশা করছি, খুব তাড়াতাড়ি ও ম্যাচে বল করতে পারবে (Cameron Green)।’
তিনি আরও জানা হঠাৎ করে নেমে বোলিং করা অসম্ভব তাই প্রস্তুতিতে কোনও রকম তাড়াহুড়ো করা হচ্ছে না। সতর্কতার সঙ্গে ধাপে ধাপে প্রস্তুত হচ্ছেন এই অজি তারকা। টিম ম্যানেজমেন্ট চাইছে না কোনওরকম ঝুঁকি নিতে। তবে গ্রিনের বল না করা নিয়ে নানান মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তাঁর বদলে উঠে আসছে রোভমান পাওয়েল বা রাচিন রবীন্দ্রর নাম। ভারতের প্রাক্তন তারকা সুনীল গাভাসকরও এই বিষয়ে সহমত পোষণ করেছেন।

আরও পড়ুন: Bhuvneshwar Kumar: প্রথম পেসার হিসেবে IPL-এ নজির ভুবনেশ্বর কুমারের
এই প্রসঙ্গে সাউদি বলেন, ‘প্রতিটি দলের স্কয়্যাডেই অনেক ভালো ক্রিকেটার থাকে। কাকে খেলানো হবে, তা নির্ভর করে ম্যাচ পরিস্থিতি, প্রতিপক্ষ এবং পিচের উপর। সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া সবসময় সহজ নয়।’ একদিকে গ্রিনকে নিয়ে সংশয় আর অন্যদিকে ফ্লপ বরুণ-নারিন জুটি। এই মুহূর্তে তৃতীয় ম্যাচে কতটা ঘুরে দাঁড়াতে পারবে কলকাতা এখন সেটা সময়ই বলবে।
হেড টু হেডে এগিয়ে কোন দল?
পাঞ্জাব এবং কলকাতা আইপিএল-এর ইতিহাসে মুখোমুখি হয়েছে মোট ৩৫ বার। যার মধ্যে জেতার নিরিখে এগিয়ে রয়েছে শাহরুখ খানের দল। কলকাতা মোট জিতেছে ২১ বার আর পাঞ্জাব জিতেছে ১৩ বার। সর্বোচ্চ দলগত রানের ইনিংসে উনিশ-বিশ পার্থক্য দুই দলের। কলকাতার সর্বোচ্চ স্কোর ২৬১ এবং পাঞ্জাবের ২৬২। এখন দেখার কলকাতা এই ম্যাচে জয়ে ফিরতে পারে কিনা (Cameron Green)।


