Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের মুখে নতুন করে রাজনৈতিক বিতর্কে (Lovely Maitra Controversy) উত্তাল রাজ্য। সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র-এর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে তুমুল চর্চা। অভিযোগ, সেই পোস্টে বাংলার বিধানসভা ভোটকে ভুল করে ‘বাংলাদেশের ভোট’ বলে উল্লেখ করা হয়েছিল।
বিজেপির কটাক্ষ (Lovely Maitra Controversy)
ঘটনার সূত্রপাত একটি ফেসবুক (Lovely Maitra Controversy) পোস্ট থেকে। সেখানে ভোট দেওয়ার আহ্বান জানানো হলেও, ব্যবহৃত হ্যাশট্যাগের মধ্যে ‘বাংলাদেশ ভোট’ শব্দটি দেখা যায়। বিষয়টি সামনে আসতেই সরব হয় বিজেপি। দলের মুখপাত্র দেবজিৎ সরকার কটাক্ষ করে বলেন, এটি কোনও ভুল নয়, বরং একটি বিপজ্জনক মানসিকতার ইঙ্গিত।

এই ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেন বিজেপি নেত্রী রুপা গাঙ্গুলি। তাঁর দাবি, প্রার্থী আদৌ কোথায় নির্বাচন করছেন, তা নিয়েই প্রশ্ন উঠছে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-কে নিশানা করে তীব্র মন্তব্য করেন।
যদিও বিতর্ক বাড়তেই পোস্টটি মুছে দেন লাভলি মৈত্র। তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের পোস্ট অনেক সময় সোশ্যাল মিডিয়া টিম পরিচালনা করে থাকে। দলের মুখপাত্রের মতে, এটি ইচ্ছাকৃত নয়, বরং একটি ভুল, যা নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে।


