Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তান সুপার লিগের মাঝে দেশে ফিরে বিপাকে ওয়ার্নার (David Warner)।
গ্রেফতার হলেন ওয়ার্নার (David Warner)
পিএসএল-এর মধ্যেই বিপাকে অজি তারকা ডেভিড ওয়ার্নার। তাঁর বিরুদ্ধে মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সিডনির মারউব্রা এলাকায় ব্রিদ অ্যানালাইজার যন্ত্র দিয়ে পরীক্ষা চালানোর সময় ওয়ার্নারের পরীক্ষা করলে দেখা যায় তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন। আগামী মাসে কোর্টে শুনানি হতে চলেছে তাঁর (David Warner)।
নিয়ম অনুযায়ী পুলিশ প্রতিটা গাড়ি পরীক্ষা করছিল। সেই সময় সেখানে গাড়ি চালিয়ে ওয়ার্নার আসেন। একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়ানোর অনেকটা আগে নিজের গাড়ি দাঁড় করান। সেই সময় তাঁর পরীক্ষা করা হলে সেই পরীক্ষায় ধরা পড়ে যে তিনি মদ্যপ। এরপর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে আবার তাঁকে পরীক্ষা করে প্রমাণিত হয় যে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন গাড়ি চালানোর সময়। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: Mamata Banerjee: বনগাঁর মঞ্চে মমতা বনাম শান্তনু, কার কথায় ভরসা করবে মতুয়া সমাজ
এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগ খেলছিলেন ওয়ার্নার। করাচি কিংস দলের অধিনায়কত্ব সামলাচ্ছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। মাঝে বিরতি থাকায় তিনি দেশে ফিরে আসেন আর ফিরে এসেই এই বিপত্তি। ৯ এপ্রিলের আগেই তাঁর পাকিস্তান ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু বাড়ি ফিরেই গ্রেফতার হতে হলো তাঁকে। এই মুহূর্তে তাঁকে ছেড়ে দেওয়া হলেও একমাস পরে তাঁকে শুনানিতে হাজিরা দিতে হবে। তবে র কারণে সমস্যায় পড়তে হতে পারে পাকিস্তানের এই ফ্রাঞ্চাইজিকে। এমনিই পাকিস্তানের এই লিগ নিয়ে বিতর্কের অন্ত নেই তার মধ্যে ওয়ার্নার গ্রেফতার (David Warner)।


