Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে পালাবদলের পর ক্রীড়াক্ষেত্রের উন্নতিতে একগুচ্ছ নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে (Brazil vs India)। সাইয়ের প্রকল্প নির্মাণ থেকে শুরু করে ডুরান্ড কাপে পেপারলেস টিকিট ব্যবস্থা চালুর মতো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অতীতে নেওয়া হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রেখেই এবার বাংলার ফুটবলের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে রাজ্য ফুটবলে দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন ফেডারেশন সভাপতি।
নেতাজি ইন্ডোরে বৈঠক (Brazil vs India)
আসন্ন পুজোর ঠিক আগেই ভারতে খেলতে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কলকাতার ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনেই অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচটি। এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে বিশেষ আয়োজনের পরিকল্পনা চলছে। ভারত বনাম ব্রাজিল এই ঐতিহাসিক দ্বৈরথ এবং তার সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করতেই সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ম্যাচের নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি উঠে আসে বাংলার ফুটবলের বর্তমান দুর্দশার চিত্রও। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌব্রে উল্লেখ করেন যে, বিগত ১০ থেকে ১৫ বছরে বাংলার ক্রীড়াক্ষেত্রে সেভাবে আশানুরূপ অগ্রগতি হয়নি। তবে এখন থেকেই সঠিক পরিকাঠামো গড়ে তোলা গেলে তার সুফল আগামী এক দশকে হাতেনাতে মিলবে এবং বাংলার ছেলেমেয়েরা ভারতের জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পাবে।
স্টেডিয়াম পরিদর্শন (Brazil vs India)
ঐতিহাসিক ব্রাজিল ম্যাচটির সফল আয়োজনে পশ্চিমবঙ্গ সরকার সর্বতোভাবে পাশে থাকবে এবং সাহায্য করবে বলে দৃঢ় আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফেডারেশনের ঠিক কী ধরনের সহযোগিতা প্রয়োজন, সেদিকে ব্যক্তিগতভাবে নজর রাখার জন্য ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। ম্যাচের যাবতীয় আয়োজন যেন কোনও ত্রুটি ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য সংশ্লিষ্ট প্রতিটি সরকারি দপ্তরকে পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। এমনকি প্রয়োজন পড়লে কেন্দ্রীয় সরকারের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি। এই সার্বিক প্রস্তুতির অংশ হিসেবেই মঙ্গলবার যুবভারতী স্টেডিয়াম পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ফেডারেশন সভাপতির।
আরও পড়ুন: Gautam Gambhir: শ্রীলঙ্কা সিরিজই কি অ্যাসিড টেস্ট গম্ভীরের?
মেসিকাণ্ড এড়াতে বাড়তি সতর্কতা (Brazil vs India)
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও ব্রাজিল (Brazil vs India)। বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা ব্রাজিলের বিরুদ্ধে এর আগে কখনও এত উচ্চমানের দলের মুখোমুখি হয়নি ভারতীয় দল। ফিফা বিশ্বকাপ থেকে বিদায়ের পর নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় তাঁর মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ৩ অক্টোবরের এই বিশেষ ম্যাচে দেশের ফুটবলপ্রেমীদের আবেগ মাথায় রেখে কিংবদন্তি সুনীল ছেত্রীকে মাঠে নামানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট মহল। এছাড়া, অতীতে যুবভারতীতে ঘটে যাওয়া লিওনেল মেসির আগমন সংক্রান্ত বিশৃঙ্খলা বা মেসিকাণ্ডের তিক্ত স্মৃতি এখনও ক্রীড়াপ্রেমীদের মনে টাটকা রয়েছে। সেই ধরনের কোনও অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে বিষয়ে এবার কঠোর সতর্কতা অবলম্বন করতে চায় রাজ্য সরকার।



