Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাঙালির রান্নায় তেল-ঝাল যেন (Oil Consumption) আলাদা করে বলার বিষয় নয়। ভাজাভুজি হোক বা সাধারণ রান্না, একটু বেশি তেল না হলে অনেকেরই খেতে ভালো লাগে না। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, তেলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি।
তেলের সঠিক ব্যবহার (Oil Consumption)
Indian Council of Medical Research (Oil Consumption) এবং Food Safety and Standards Authority of India-এর মতে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দিনে ৩ থেকে ৫ চা-চামচ তেল খাওয়া নিরাপদ। অর্থাৎ প্রায় ১৫ থেকে ২৫ মিলিলিটার। তবে এই পরিমাণ যেন ৫ চামচের বেশি না হয়, সেটাই ভালো। মাসে মোট তেলের ব্যবহার ৫০০-৬০০ মিলিলিটারের মধ্যে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্ক থাকা দরকার (Oil Consumption)
যাঁদের ওজন বেশি, হার্টের সমস্যা বা কোলেস্টেরল রয়েছে, তাঁদের আরও সতর্ক থাকতে হবে। হার্টের রোগ থাকলে দিনে ২-৩ চামচের বেশি তেল খাওয়া ঠিক নয়। অতিরিক্ত ওজন থাকলে ২ চামচ বা তারও কম তেল ব্যবহার করাই ভালো। ডায়াবিটিস থাকলে ৩-৪ চামচের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত।

আরও পড়ুন: Weather Alert: বিকেল হতেই ঝমঝমিয়ে বৃষ্টি, চলবে কতদিন?
এছাড়া মনে রাখতে হবে, শরীরের প্রয়োজনীয় ফ্যাট শুধু তেল থেকেই আসে না। দুধ, মাছ, মাংস ও বাদাম থেকেও ফ্যাট পাওয়া যায়। তাই রান্নায় বেশি তেল ব্যবহার করার দরকার নেই। তেল কমানোর জন্য কিছু সহজ উপায়ও রয়েছে। বোতল থেকে সরাসরি তেল না ঢেলে চামচ দিয়ে মেপে ব্যবহার করুন। নন-স্টিক পাত্রে রান্না করলে কম তেল লাগে। ভাজা খাবারের বদলে ভাপানো বা গ্রিল করা খাবার খাওয়ার অভ্যাস করুন।


