Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইস্তানবুলে ইজরায়েলি কনস্যুলেটের কাছে মঙ্গলবার তুরস্কের নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় অন্তত একজন সন্ত্রাসী নিহত হয়েছে এবং আরও দুইজনকে “নিষ্ক্রিয়” করা হয়েছে(Turkey Israel)। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফতচি এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানান, তিনজন ব্যক্তি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হয় এবং বাকি দু’জনকে নিষ্ক্রিয় করা হয়। এই সংঘর্ষে দুইজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।
হামলাকারীদের শনাক্ত করা হয়েছে (Turkey Israel)
মন্ত্রী জানান, হামলাকারীদের পরিচয় ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। তারা ইজমিত (İzmit) শহর থেকে একটি ভাড়ার গাড়িতে করে ইস্তানবুলে আসে, যা প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। চিফতচি আরও বলেন, সন্দেহভাজনদের একজন এমন একটি সংগঠনের সঙ্গে যুক্ত, যা ধর্মকে কাজে লাগিয়ে কার্যকলাপ চালায়। অপরদিকে, বাকি দুই সন্ত্রাসী যারা ভাই তাদের মধ্যে একজনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত পূর্ব অপরাধের রেকর্ড রয়েছে।
নিহত ৩, আহত ২
রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলে অন্তত দুইজন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে এবং আশেপাশে বিপুল সংখ্যক সশস্ত্র নিরাপত্তা কর্মী মোতায়েন রয়েছে। প্রাথমিকভাবে তুর্কি সংবাদমাধ্যম জানিয়েছিল, এই ঘটনায় অন্তত তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছে।
ইজরায়েলি দূতাবাস লক্ষ্য করে গুলি কিনা স্পষ্ট নয় (Turkey Israel)
ঘটনায় ইজরায়েলি কনস্যুলেট লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, ওই এলাকায় অন্যান্য দেশের কনস্যুলেটও অবস্থিত। স্থানীয় এক সূত্র জানিয়েছে, ইজরায়েলি কনস্যুলেটটি গত অন্তত দুই বছর ধরে বন্ধ রয়েছে এবং ঘটনার সময় সম্ভবত খালি ছিল।
আরও পড়ুন: Pak UAE: আবু ধাবির ঋণ ফেরতের সম্ভাবনায় ভোলবদল পাকিস্তানের
তুরস্ক-ইজরায়েল সম্পর্ক তলানিতে (Turkey Israel)
এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন গাজা যুদ্ধকে ঘিরে তুরস্ক-ইজরায়েল সম্পর্ক তলানিতে পৌঁছেছে। প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত এবং প্রায়ই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার মতবিরোধ প্রকাশ্যে এসেছে। একই সঙ্গে, ইরানকে ঘিরে চলমান মার্কিন-ইসরায়েল উত্তেজনায় তুরস্ক, পাকিস্তান ও কাতার মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।



