Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ‘ভোটের মুখে নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত চরমে। বুধবার দিল্লির নির্বাচন সদনে গিয়ে চরম অপমানের মুখে তৃণমূল প্রতিনিধিরা(EC TMC)। তৃণমূলের দাবি, মুখ্য নির্বাচন কমিশনার তাঁদের ‘গেট লস্ট’ বলে বেরিয়ে যেতে বলেছেন।
‘৭ মিনিটের মধ্যে বলেছেন Get Lost’ (EC TMC)
বুধবার সকাল থেকেই দিল্লির রাজনৈতিক পারদ তুঙ্গে। বাংলার ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লক্ষ নাম বাদ। নালিশ জানাতে নির্বাচন সদনে যায় তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু আলোচনার বদলে যা হল, তাকে এক কথায় ‘নজিরবিহীন’ বলছেন রাজনীতির কারবারিরা। ভেতর থেকে বেরিয়েই ক্ষোভ উগরে দেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। বলেন, ‘এটা কি নির্বাচন কমিশন না অন্য আরও কিছু। সাত মিনিটের মধ্যে চিফ ইলেকশন কমিশনার আমাদের বলেছেন, গেট লস্ট। চারজন সংসদকে বলেছেন, এখান থেকে বেরিয়ে যাও।
মেজাজ হারালেন কমিশনার
তাঁর অভিযোগ, আলোচনার পরিবর্তে তাঁদের চরম অপমান করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ৯টি চিঠির প্রাপ্তি স্বীকার কেন করা হয়নি, এই প্রশ্ন তুলতেই নাকি মেজাজ হারান কমিশনার। বলেন, ‘তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছিলেন। ন’টা চিঠি লিখলেও কেন একটা চিঠিরও প্রাপ্তি স্বীকার করা হয়নি। কমিশনকে চ্যালেঞ্জ ছুঁড়ে তৃণমূল প্রতিনিধি বলেন, ‘আমি কমিশনকে চ্যালেঞ্জ করছি। আজ যা হয়েছে, তার ভিডিয়ো প্রকাশ করুন’
‘লজ্জাজনক অভিজ্ঞতা’ (EC TMC)
শুধু অপমানই নয়, তৃণমূলের অভিযোগ, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অন্তত ৬ জন অফিসারের সঙ্গে বিজেপির সরাসরি যোগ রয়েছে। ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘আমি ২২ বছর রাজনীতি করছি, ১৬ বছর সাংসদ আছি, কিন্তু আজ যে অভিজ্ঞতা হল, সেটা এক কথায় লজ্জার’।
আরও পড়ুন: Mamata Banerjee Nomination: ‘জয় বাংলা’ স্লোগানে মুখর ভবানীপুর, মনোনয়ন জমা দিলেন মুখ্যমন্ত্রী
পাল্টা যুক্তি কমিশনের (EC TMC)
এদিকে কমিশনের পাল্টা দাবি, ডেরেক ও’ব্রায়েন ভেতরে ঢুকে চিৎকার শুরু করেন। কমিশনারকে কথা বলতে দেওয়া হয়নি এবং তাঁর সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে বলেও অভিযোগ তুলেছে কমিশন সূত্র। বৈঠক চলাকালীনই কমিশনের তরফে সাংবাদিকদের পাঠানো একটি মেসেজ ঘিরে বিতর্ক আরও দানা বাঁধে। ডেরেক সেই মেসেজ পড়তে পড়তে দাবি করেন, আলোচনার যে দাবি কমিশন করছে, তা সম্পূর্ণ মিথ্যা। ভেতরে কোনও কথাই হয়নি বলে সরব হন তিনি।



