Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ায় নতুন করে চর্চার (Chirosokha Serial) কেন্দ্রে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স। সাম্প্রতিক ঘটনাপ্রবাহের জেরে একের পর এক ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগে থেকেই জানা গিয়েছিল, ভোলে বাবা পার করেগা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি জনপ্রিয় সিরিয়াল চিরসখা।
বন্ধ ‘চিরসখা’ (Chirosokha Serial)
ইন্ডাস্ট্রির ভেতরে বৈঠকের পর সিদ্ধান্ত (Chirosokha Serial) হয়, আপাতত এই প্রযোজনা সংস্থার সঙ্গে কেউ কাজ করবেন না। যতদিন না তারা নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারছে, ততদিন এই অবস্থান বজায় থাকবে। এর প্রভাব সরাসরি পড়ছে ধারাবাহিকগুলির উপর। কনে দেখা আলো-র ভবিষ্যৎ নিয়েও আলোচনা চললেও শেষ পর্যন্ত ‘চিরসখা’ বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।
অনিশ্চিত ভবিষ্যৎ (Chirosokha Serial)
এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন (Chirosokha Serial) সিরিয়ালের সঙ্গে যুক্ত কলাকুশলীরা। অন্যতম লিড অভিনেতা রাজা গোস্বামী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে তীব্র প্রতিক্রিয়া জানান। তাঁর কথায়, শুধু অভিনেতা নন, এই কাজের সঙ্গে যুক্ত অসংখ্য সাধারণ মানুষ রয়েছেন, যাঁদের জীবিকা এই ধারাবাহিকের উপর নির্ভরশীল। তাঁদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।
তুমুল বিতর্ক
রাজার দাবি, অনেক টেকনিশিয়ান আর্থিক চাপে ভেঙে পড়েছেন। কেউ কেউ চরম সিদ্ধান্তের কথাও ভাবছেন বলে তিনি জানান। তিনি প্রশ্ন তোলেন, এই পরিস্থিতির জন্য দোষ কার? কেন সাধারণ কর্মীরা এর শিকার হবেন? অন্যদিকে অভিনেতা ভিভান ঘোষ-ও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর পোস্টে উঠে এসেছে বেকারত্বের আশঙ্কা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর বিতর্ক।
আরও পড়ুন: SRK on Jailer 2: রজনীকান্তে শাহরুখের ‘না’, কপাল ফিরবে যশের?
প্রযোজক রানা সরকার-এর মন্তব্যও নতুন করে বিতর্ক তৈরি করেছে। সব মিলিয়ে, এই ঘটনা টলিউড ইন্ডাস্ট্রিতে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি করেছে, যার প্রভাব পড়ছে বহু মানুষের জীবনে।


