Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার নাইটদের বিরুদ্ধে নামার আগে লখনৌ সুপার জায়ান্টসের কোচ মুখ খুললেন সামি (LSG)।
সামিকে নিয়ে হুঁশিয়ারি দিয়ে রাখলেন LSG কোচ (LSG)
চলতি আইপিএল-এ এই মুহূর্তে অনেকটাই বিপাকে রয়েছেন কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচই হেরেছে নাইট বাহিনী। তিন নম্বর ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায়। অন্যদিকে শেষ ম্যাচে হায়দরাবাদকে উড়িয়ে জয় ছিনিয়ে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। এই ম্যাচে সবচেয়ে বেশি নজর কেড়েছেন মহম্মদ সামি। ঘরোয়া ক্রিকেট থেকে আইপিএল, সূর্যোন্ত ছন্দে রয়েছেন সামি। আগের ম্যাচে এই টি-টোয়েন্টি ফরম্যাটে সামি যে স্পেল করেছেন সেটা এক প্রকার অবিশ্বাস্য। চার ওভারে ৯ রান দিয়ে দুই উইকেট নেওয়ার পাশাপাশি তিনি ১৮টি ডট বল করেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে সামি কেকেমন ছন্দে রয়েছেন (LSG)।
সামি যে দলের অন্যতম ভরসার নাম সেটা এই মুহূর্তে বোঝাই যাচ্ছে। নাইট শিবিরের বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত সামি। ইডেনে তাঁর চেনা মাঠ। আর এই ম্যাচে নাইটদের পরাস্ত করতে তৈরি বাংলার এই তারকা পেসার। বৃহস্পতিবার নাইটদের কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এই তারকা বোলারের সামনে। আর এই ম্যাচে নামার আগে নাইটদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন LSG-র স্পিন বোলিং কোচ কার্ল ক্রো। তিনি এও জানান গত ম্যাচে নতুন স্কিল রপ্ত করেছেন এবং বিশেষ ধরণের বোলিংয়ে ফেরান অভিষেক শর্মাকে। এই ম্যাচেও যে তিনি জ্বলে উঠবেন সেটাই আশা করছেন দল থেকে দলের সমর্থকরা।

ম্যাচের আগে প্রেস মিটে এই নিয়ে মুখ খোলেন কার্ল ক্রো। জানালেন SRH ম্যাচের চার দিন আগে পেস বোলিং কোচ ভরত অরুণের সঙ্গে বিশেষ অনুশীলন করছিলেন এই তারকা পেসার। এক বিশেষ ধরনের বোলিং রপ্ত করেন সামি আর তাতেই এসেছে সাফল্য।

আরও পড়ুন: Akshaya Tritiya 2026: অক্ষয় যোগের প্রভাব, কার জীবনে আসবে সুখ-সমৃদ্ধি?
ক্রো বলেন, ‘চারদিন আগে শেখা ওই নতুন বলেই অভিষেককে ফিরিয়েছিলেন সামি। এটা থেকেই প্রমাণ হয়, শেখার কোনও বয়স হয় না। একজন অভিজ্ঞ ও সিনিয়র প্লেয়ার হিসেবে এখনও নতুন স্কিল রপ্ত করে ম্যাচে প্রয়োগ করে সাফল্য পাচ্ছেন তিনি। সামির মানসিকতার প্রমাণ পাওয়া যায় এতেই।’ তিনি আরও বলেন, ‘পাওয়ারপ্লে-তে এক ওভার অথবা ডেথ ওভার্সে বাকি তিন ওভার করানো হবে কি না, সেটা এখন থেকে বলা সম্ভব নয়। এই নিয়ে ক্যাপ্টেনই সিদ্ধান্ত নেবেন। তবে বল স্যুইং করলে সামি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।’ সুতরাং স্পষ্ট যে নাইট বাহিনীর সামনে হার্ডেল হিসেবে থাকছেন সামি, এখন দেখার এই হার্ডেল পার করে নাইট বাহিনী জয়লাভ করতে পারে কিনা (LSG)।


