Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মুস্তাফিজুরকে আইপিএল খেলতে না দেওয়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক খারাপ হয় (BCB)। এরপর বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে।
ভারত সফরের ইচ্ছে প্রকাশ তামিমের (BCB)
ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। তবে এবার রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে ভারতের সঙ্গে আবার সম্পর্ক স্বাভাবিক করতে। প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বিসিবি-র অন্তর্বর্তী সভাপতি করার পরই আশার আলো দেখা যাচ্ছে। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই BCCI-এর সঙ্গে সুসম্পর্ক গড়ার দিকে জোর দিয়েছেন (BCB)।
চলতি বছরের শেষে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজের জন্য ভারতকে আমন্ত্রণ বিসিবি। সম্প্রতি দুই দেশের মধ্যে এবং বিশেষ করে দুই দেশের বোর্ডের মধ্যে যে সম্পর্ক হয়েছিল সেখান থেকে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। শুরুতে মুস্তাফিজুরকে আইপিএল খেলতে না দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে আসতে অস্বীকার করে। যার পর সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। তবে এবার তামিম দায়িত্ব নেওয়ার পর তিনি ভারত সফরে আসারও ইচ্ছে প্রকাশ করেছেন। বাংলাদেশ ক্রিকেটের জন্য যা খুব গুরুত্বপূর্ণ সিধান্ত হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

বাংলাদেশ আইসিসি-র কাছে আবেদন জানায় যে টি-২০ বিশ্বকাপে তাদের ম্যাচ যাতে শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হয় কিন্তু আইসিসি সেই আবেদন খারিজ করে দিলে বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়। তাদের জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পে স্কটল্যান্ড।
আরও পড়ুন: Ajinkya Rahane: স্ট্রাইক রেট নিয়ে বিতর্কে রাহানে, মুখ খুললেন নাইট অধিনায়ক
মঙ্গলবার তামিম ইকবালকে বিসিবি-র সভাপতি নিযুক্ত করে বাংলাদেশ সরকার। সরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ বোর্ডের বর্তমান বোর্ড অফ ডিরেক্টরদের। বিসিবি-র বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে দেয় দেশের জাতীয় স্পোর্টস কাউন্সিল। কদিন আগেই দ্বিপাক্ষিক সিরিজের আবেদন করে ভারতীয় ক্রিকেট বর্ডার দ্বারস্থ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারপরেই বদলে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্দরমহল। বর্তায় বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক এবং দেশের অন্যতম সেরা ওপেনার তামিমের ওপর। তাঁর কাজ আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করা (BCB)।


