Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি আইপিএল-এ পাঁচ ম্যাচের মধ্যে তিনটে ম্যাচেই হেরে চাপে LSG (Nicholas Pooran)।
ব্যাটিং ব্যর্থতা নিয়ে মুখ খুললেন পুরান (Nicholas Pooran)
লখনউ সুপার জায়ান্টসের অবস্থাও আইপিএল-এ খুব একটি ভাল না। আগের ম্যাচের হারের ধাক্কা তার উপর আবার ঋষভ পন্থের চোট। আহের ম্যাচে অধিনায়ক পন্থ চোট পাওয়ায় তাঁর জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন নিকোলাস পুরান। শেষ ম্যাচের পর নিজের দলের পারফরম্যান্স এবং নিজের ব্যাটিং নিয়ে কোনও রাখঢাক না করেই কথা বলেন পুরান (Nicholas Pooran)।
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় আরসিবি। প্রথমে বল হাতে লখনউ সুপার জায়ান্টসকে সমস্যায় ফেলে দেন বেঙ্গালুরুর বোলাররা। পরে ব্যাট করতে নেমে ম্যাচের রাশ পুরোটাই নিজেদের দিকে নিয়ে নেয় আরসিবি। এই ম্যাচেও বিরাট কোহলি ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পতিদার। ম্যাচ শেষে সেই সিদ্ধান্ত যে একদমই ঠিক ছিল সেটাই প্রমাণিত হয়। পিচ যে ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল সেই কথা ম্যাচ শেষে বিরাট কোহলিও বলেন। তিনি বলেন পিচ স্লো ছিল ফলে বল থেমে থেমে আসছিল।

এই সুযোগকেই নিজেদের কাজে দারুণভাবে লাগান জশ হেজেলউড, ভুবনেশ্বর কুমার এবং রাসিখ দাররা। ভুবি এবং রাসিখ দার মাইল নেন ৭ উইকেট। মাঝের ওভারে আবার উইকেট তোলার কাজটা করে দেন ক্রুনাল পান্ডিয়া। ২০ ওভারের শেষে LSG থামে ১৪৬ রানে (Nicholas Pooran)।
আরও পড়ুন: South 24 Parganas: ক্যানিং পূর্বে আইএসএফ কর্মীদের উপর হামলা
ম্যাচের পর নিকোলাস পুরান স্বীকার করেন, তাদের ব্যাটিং একেবারেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। তিনি বলেন, ‘এই মরশুমটা আমাদের জন্য খারাপ যাচ্ছে। ব্যাটিংয়ে আমরা প্রত্যাশার নিচে পারফর্ম করছি। ১৭৫ রান হলে প্রতিযোগিতামূলক স্কোর হত। কিন্তু এটা কোনও গোপন বিষয় নয় যে, পুরো মরশুম জুড়েই আমরা ব্যাটিং নিয়ে সমস্যায় রয়েছি, আর তারই ফল ভুগতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এটা টি-টোয়েন্টি ক্রিকেট। এটা কঠিন খেলা। ধারাবাহিক ভাবে ভালো করা আরও কঠিন। তবে ছেলেরা কঠোর পরিশ্রম করছে। আমরা লড়াই চালিয়ে যাব। আমার বিশ্বাস, সময়ের অপেক্ষা ধৈর্য ধরে সুযোগের জন্য প্রস্তুত থাকতে হবে এবং সেটাকে কাজে লাগাতে হবে (Nicholas Pooran)।’


