Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রতিটা ম্যাচেই বৈভব সূর্যবংশী যেন এক ঝড়ের নাম। বেঙ্গালুরুর বিরুদ্ধে এমন রেকর্ড গড়লেন যা বিরাট-রোহিতের নেই (Vaibhav Sooryavanshi)।
নতুন রেকর্ড বৈভবের (Vaibhav Sooryavanshi)
বিশ্ব আবহাওয়া সংস্থা এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলির যৌথ প্যানেল ঘূর্ণিঝড়ের নামকরণ করে। সেই মত প্রতিটি দেশ ১৩টি করে নাম প্রস্তাব করে আর সেই নাম পর্যায়ক্রমে রাখা হয়। কোন ঝড়ের নাম কী রাখা হবে সেটা নির্ভর করে অনেকের উপর কিন্তু ক্রিকেটে এই মুহূর্তে ঝড়ের একটাই নাম আর সেটা হল বৈভব। যাঁর তাণ্ডবে দিশেহারা বিপক্ষ দল এবং বোলাররা। অভিজ্ঞ বিরাটদের বিজয়রথ থামে রাজস্থানের সামনে (Vaibhav Sooryavanshi)।
১৫ বছরের এই বালক ইতিমধ্যেই ২২ গজে কালবৈশাখী হয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে বোলারদের। এবার ১৫ বলে হাফ সেঞ্চুরি করে সাড়া ফেলে দিয়েছেন এই তরুণ তুর্কি। ক্রিকেট বিশ্ব এখন সূর্যবংশীর বৈভব দেখছে। চলতি আইপিএল-এর ১৬ তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারানোর নায়ক বৈভব সূর্যবংশী। ২৬ রানে ৭৮ রানের বড় ইনিংস রাজস্থানের জয়ের ভিত গড়ে দেন। এই ম্যাচে হ্যাজেলউড ও ভুবনেশ্বর কুমারের মতো বোলারকে অবলীলায় ছক্কা হাঁকান আবার অনুষ্ঠানে ইচ্ছে প্রকাশ করেন বুমরাকে ছয় মারার। যেমন বলা তেমন কাজ। মুম্বইয়ের বিরুদ্ধে বুমরাকে দুটি ছক্কা মেরে দেখিয়ে দিয়েছেন। তবে বিরাটদের বিরুদ্ধে ১৫ বলে হাফ সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন তিনি।

বৈভব এইদিক খেলা শুরু করেন ভুবনেশ্বর কুমারের বলে দুর্দান্ত স্ট্রেইট ড্রাইভ মেরে। দ্বিতীয় ওভারে যশস্বী আউট হলেও ম্যাচে তার কোনও প্রভাব পড়েনি। এইদিন বড় শটের সঙ্গে সঙ্গে টাইমিংয়েও ভরসা রেখেছেন এই ১৫ বছরের তরুণ। তাঁর এই আগ্রাসী ব্যাটিংয়ের সামনে দাঁড়াতে পারেনি কোনও বোলার। জশ হ্যাজেলউডের এক ওভারে চার বলে তিনি মারেন ৪,৪,৪,৬। পরের ওভারে ভুবনেশ্বর কুমারকে দুটি ছয় এবং একটি চার মেরে সংগ্রহ করেন ১৬ রান। এরপরেই ১৫ বলে সেঞ্চুরি। এই নিয়ে তিনি দ্বিতীয়বার আইপিএল-এ ১৫ বলে হাফ সেঞ্চুরি করল বৈভব। আর এই নজির নেই কোনও ভারতীয় ব্যাটারের (Vaibhav Sooryavanshi)।

আরও পড়ুন: Rahul Arunoday Banerjee: মৃত্যুর ১২ দিন পর রাহুলের বাড়িতে জিৎ
সবচেয়ে কম বলে হাফ সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটারদের তালিকা
১৩ বল – যশস্বী জয়সওয়াল (RR) বনাম KKR
১৪ বল – কেএল রাহুল (PBKS) বনাম DC
১৫ বল – ইউসুফ পাঠান (KKR) বনাম SRH
১৫ বল – বৈভব সূর্যবংশী (RR) বনাম CSK
১৫ বল – বৈভব সূর্যবংশী (RR) বনাম RCB
বৈভব সূর্যবংশী যে ইনিংস খেললেন সেই ৭৮ রানের ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ৩০০। তাঁর ইনিংস সাজানো রয়েছে ৮টি চার এবং ৭টি ছয় দিয়ে। তাঁর এই বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে রাজস্থান রয়্যালস পাওয়ার প্লে-র ৬ ওভারে মাত্র ১ উইকেট হারে ৯৭ রান করে। এরপর বাকি কাজটা করে দেন ধ্রুব জুরেল (Vaibhav Sooryavanshi)।


