Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচনের উত্তপ্ত আবহে (Kunal Ghosh) এক ভিন্ন ছবি সামনে আনলেন কুণাল ঘোষ। বেলেঘাটা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রচারে ব্যস্ত থাকলেও, এদিন তাঁর একটি পদক্ষেপ নজর কাড়ল সকলের।
ঘটনার সূত্রপাত (Kunal Ghosh)
ঘটনার সূত্রপাত, এলাকার একাংশে সিপিএম প্রার্থী (Kunal Ghosh) পারমিতা রায়-এর পোস্টারের উপর তৃণমূলের কিছু কর্মী কুণাল ঘোষের পোস্টার লাগিয়ে দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান কুণাল। পরিস্থিতি দেখে কোনও রকম দ্বিধা না করে নিজেই নিজের পোস্টার ছিঁড়ে ফেলেন তিনি, যাতে নিচে থাকা বিরোধী প্রার্থীর পোস্টার আবার স্পষ্টভাবে দেখা যায়।

সিপিএম কর্মীদের অনুরোধ
শুধু তাই নয়, উপস্থিত সিপিএম কর্মীদের তিনি অনুরোধ করেন, তাঁরা যেন তাঁদের পোস্টার আবার সঠিকভাবে লাগান। একই সঙ্গে নিজের দলের কর্মীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন-রাজনৈতিক প্রতিযোগিতা মানে প্রতিপক্ষকে আড়াল করা নয়, বরং নিজের অবস্থান ও কাজের মাধ্যমে মানুষের সমর্থন আদায় করা।

আরও পড়ুন: Smriti Irani: কে বহিরাগত? আমি বাংলারই মেয়ে: তৃণমূলকে নিশানা স্মৃতির
কুণাল ঘোষের বক্তব্য, এই ধরনের ‘অতি উৎসাহ’ তিনি কোনওভাবেই সমর্থন করেন না। তাঁর মতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলেরই সমান অধিকার রয়েছে নিজেদের মত প্রকাশ ও প্রচার করার। তাই বিরোধী দলের প্রচার সামগ্রী নষ্ট করা বা ঢেকে দেওয়া অনুচিত। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যেখানে প্রায়ই উত্তেজনা ও সংঘাতের ছবি সামনে আসে, সেখানে এই ঘটনাটি এক অন্য বার্তা বহন করছে। সৌজন্য ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা যে এখনও রাজনীতিতে জায়গা করে নিতে পারে, বেলেঘাটার এই ঘটনা যেন সেই কথাই মনে করিয়ে দিল।


