Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ঝোড়ো ইনিংসের পর বৈভবের আরও মন ভরাল কোহলির এই দারুণ পদক্ষেপ (Virat Kohli)।
বৈভবকে কোহলির বিরাট বার্তা (Virat Kohli)
বেঙ্গালুরুর বিরুদ্ধে বৈভবের ঝোড়ো ম্যাচ জেতানো ইনিংস নিয়ে চর্চা চলছে আর চলবে নাই বা কেন? ১৫ বছরের এই তরুণের খেলা দেখলে বোঝা কঠিন তাঁর বয়স। একদিকে যেমন বড় শট খেলতে জানেন আবার তেমন ভরসা রাখেন নিখুঁত টাইমিং এবং গ্রাউন্ডেড শটের উপর। আরসিবি-র বিরুদ্ধে তাঁর ২৬ বলে ৭৮ রানের ইনিংসই যে পার্থক্য গড়ে দিয়েছে সেই কথা স্বীকার করে নিয়েছেন আরসিবি-র অধিনায়কও (Virat Kohli)।
হয়ত এই তরুণের ভারতের সিনিয়র দলে সুযোগ পাওয়া এখন সময়ের অপেক্ষা। আর সেটা হলে ভাঙতে চলেছে শচীনের রেকর্ড। তবে আরেকটি ঘটনার জন্য তিনি চর্চায় রয়েছেন। ম্যাচ জেতানো ইনিংস খেলার পরেই তিনি ছুটলেন বিরাটের সই নিতে। আর এই তরুণ প্রতিভাকে নিরাশ করেননি কিং কোহলি। তিনি বৈভবের টুপিতে সই করে দেন।

চলতি আইপিএল-এই কোহলির সঙ্গে প্রথম দেখা বৈভবের। কারণ গত বছর যখন বৈভবের আইপিএল-এ অভিষেক হয় তখন বেঙ্গালুরুর সঙ্গে রাজস্থানের দুটি খেলা হয়ে গিয়েছে। আর শুক্রবার ম্যাচ জেতার পর সোজা যান কোহলির সই নিতে। বিরাট শুধু সই দিয়েই ক্ষান্ত হননি, এই তরুণ প্রতিভাকে উৎসাহ দিতে ভোলেননি। তিনি বৈভবের টুপিতে সই করে দেন এবং চার শব্দে শুভেচ্ছা বার্তা হিসেবে লেখেন, ‘ডিয়ার বৈভব, ওয়েল ডান (Virat Kohli)।’

আরও পড়ুন: Rana Sarkar: রানা সরকারের প্রস্তাবে গেমচেঞ্জার হতে চলেছে টলিপাড়ায়
গতবারের চ্যাম্পিয়ন আরসিবির বিরুদ্ধে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছে বৈভব। বৈভবের ২৬ বলে ৭৮ রানের ইনিংসের জন্যই বেঙ্গালুরুর বিরুদ্ধে ২০২ রান তাড়া করতে কোনও সমস্যায় বিপাকে পড়তে হয়নি রাজস্থানের। ৬ উইকেটে ম্যাচ জিতেছে রাজস্থান। এই মুহূর্তে সর্বোচ্চ রান করে বৈভব এখন কমলা টুপির মালিকও। এখন ৪ ম্যাচে বৈভবের ২০০ রান রয়েছে।
ম্যাচ জেতার পর রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ বলেছেন, ‘দলের সকলে বৈভবকে ভালবাসে। ওকে আমাদের দলে পাওয়াটা আনন্দের। ও খেতে খুব পছন্দ করে, বাইরে ঘুরতে ভালবাসে। আমরা দেখি, যেন ও যা চায় তা পায়। ও তো আসলে ১৫–১৬ বছরের একটা বাচ্চা, তাই ওর মধ্যে সেই ছেলেমানুষি আছে। ও ব্যাটিং করতে খুব ভালবাসে, তাই আমরা ওকে শুধু ব্যাটিং করার সুযোগ করে দিই। ও যদি এভাবে ব্যাটিং চালিয়ে যায়, তবে ও যা চাইবে তাই পাবে (Virat Kohli)।’


