Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অবশেষে আইপিএল খেলার ছাড়পত্র পেলেন এই বিদেশি বোলার (Matheesha Pathirana)। চেন্নাইয়ের বিরুদ্ধে কি দেখা যাবে তাঁকে?
আইপিএল খেলার ছাড়পত্র পেলেন পাথিরানা (Matheesha Pathirana)
যুদ্ধের আবহে একদিকে যেমন দালাল স্ট্রিটের বেহাল দশা তেমনই রক্তক্ষরণ অব্যাহত নাইটদের বোলিং বিভাগের। অবশেষে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে নাইট শিবিরে। বেশ কিছুদিন চোট এবং বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় শ্রীলঙ্কান পেসার পাথিরানার আইপিএল খেলা নিয়ে তৈরি হয়েছিল আশঙ্কা। তবে অবশেষে মাথিশা পাথিরানা লঙ্কান বোর্ডের ফিটনেস পরীক্ষায় সফল হয়েছেন এবং খুব তাড়াতাড়ি ছাড়পত্রউপায়ে যাবেন বোর্ডের তরফে। ফলে আইপিএল হেলার সম্ভাবনা তাঁর উজ্জ্বল হল (Matheesha Pathirana)।
এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ব্যর্থ হচ্ছেন নাইট বাহিনী। তবে বোলিংয়ের রক্তক্ষরণ যেন আরও মাথা ব্যথা বাড়িয়েছে কলকাতার আর এই বোলিং দুর্বলতার কারণে বাড়তি চাপও পড়ছে নাইট ব্যাটারদের উপর। কিন্তু এরপরের খেলা চেন্নাইয়ের সঙ্গে আর সেই ম্যাচে নাইট বাহিনীকে পড়তে হবে কঠিন চ্যালেঞ্জের মুখে। আগের ম্যাচেই অনবদ্য সেঞ্চুরি করে ফর্মে ফেরার বার্তা দিয়েছেন সঞ্জু স্যামসন। কিন্তু সেহাননাইয়ের বিরুদ্ধে কি মাঠে নামতে দেখা যাবে পাথিরানাকে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন (Matheesha Pathirana)।

সূত্রের খবর অনুযায়ী নাইট শিবিরে যোগ দেওয়ার জন্য চেন্নাইয়ের জন্য রওনা দিতে পারেন এই লঙ্কান পেসার। এই মুহূর্তে লিগ টেবিলের একদম তলানিতে রয়েছে কেকেআর। তিন ম্যাচে হার এবং পাঞ্জাবের বিরুদ্ধে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ায় নাইটদের সংগ্রহে রয়েছে এক পয়েন্ট। এখন দেখার পাথিরানার যোগ দেওয়ার ফলে ডেথ ওভারে বোলিংয়ের সমস্যা মেটে কিনা। আগের ম্যাচেও কার্যত ম্যাচ প্রতিপক্ষকে দান করে এসেছেন কলকাতার বোলাররা।
তবে শুধু যে বোলিং নাইটদের চিন্তার কারণ তা নয়। অধিনায়ক রাহানের সিদ্ধান্তও এখন প্রশ্নের মুখে। তাঁর ব্যাটিং অর্ডার না বদলানো নিয়ে পড়তে হয়েছে সমালোচনার মুখে। অন্যদিকে ওপেনিং জুটিতে বড় রান করতে বারবার ব্যর্থ হচ্ছে কেকেআর। আবার এর পাশাপাশি ২৫ কোটি টাকায় দলে নেওয়া অজি তারকা গ্রিন এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে ব্যর্থ।
আরও পড়ুন: Rajnya Halder Nomination: ৬ প্রস্তাবক উধাও! মনোনয়ন ঘিরে কটাক্ষের শিকার রাজন্যা
এই দলের স্কোয়াডে বসে রয়েছেন নিউ জিল্যান্ড তারকা অলরাউন্ডার রাচীন রবীন্দ্র। যিনি কোনও এক অজ্ঞাত কারণে সুযোগ পাচ্ছেন না প্রথম একাদশে খেলার। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপেও বল হাতে বেশ ভাল পারফর্ম করেছেন। রানও খরচ করেছেন কম। তবুও এই অপেক্ষা কেন তাঁকে করানো হচ্ছে তাঁর উত্তরে নাইট ম্যানেজমেন্ট কী বলবেন সেটা কেউ জানেন না। তবে সমর্থকরা যে চূড়ান্ত হতাশ সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার এই মরশুমে কোন ম্যাচে জয়লাভ করে অভিষেক নায়ারের দল (Matheesha Pathirana)।


