Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতে স্বস্তি পেলেও শাস্তির মুখে পড়তে হয়েছে দিল্লি অধিনায়ককে (Axar Patel)।
শাস্তির মুখে অক্ষর (Axar Patel)
চলতি আইপিএল-এ দিল্লি ক্যাপিটালস দল খুব ভাল পারফর্ম করতে পারেনি। অন্যদিকে ছন্দে ছিলেন না দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেলপি। ব্যাট হোক বল কোনও ক্ষেত্রেই সেই ভাবে দাগ কাটতে পারেননি তিনি। তবে সেই খরা কেটেছে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে। দিল্লির এই জয়ের দিন ৫৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অক্ষর। তবে এরপরেই অস্বস্তিতে অক্ষর। নিয়মভঙ্গের কারণে শাস্তির মুখে পড়তে হয়েছে তাঁকে। এই তালিকায় রয়েছেন শুভমন গিল, শ্রেয়স আইয়াররা। বড় অঙ্কের জরিমানা দিতে হবে এই তারকা অলরাউন্ডারকে (Axar Patel)।
সোমবার পাঞ্জাবের বিরুদ্ধে নামে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে ৩ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে দিল্লি। ব্যাট করার সময় শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়লেও সেখান থেকে ৩০ বলে ৫৬ রানের লড়াকু ইনিংস খেলেন অক্ষর। তবে স্লো-ওভার রেটের কারণে পড়তে হয়েছে শাস্তির মুখে। আইপিএল-এর এক অনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে এই খবর।

আরও পড়ুন: NEET UG Exam: ন’দিনেই বাতিল নিট-ইউজি! রাজস্থান থেকে আটক ১৫!
দিল্লির অধিনায়ককে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, ‘পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের কারণে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন অক্ষর প্যাটেলকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। IPL-এর আচরণবিধির আর্টিকল ২.২ ধারা ভঙ্গ করেছে দিল্লি। তবে এই মরশুমে প্রথম স্লো-ওভার রেট সংক্রান্ত নিয়ম ভেঙেছে দিল্লি। তাই দলের ক্যাপ্টেন অক্ষরকে এই জরিমানা করা হয়েছে।’
এর আগে স্লো ওভার রেটের কারণে জন্য বোর্ডের শাস্তির মুখে পড়তে হয়েছিল পাঞ্জাব সুপার কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং গুজরাট অধিনায়ক শুভমন গিল। এবার সেই তালিকায় নাম লেখালেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতেও প্লে-অফের রাস্তা এক প্রকার অসম্ভব। এই মুহূর্তে ১২টি ম্যাচ খেলে ১০ পয়েন্ট দিল্লির। বাকি দুই ম্যাচ জিতলেও ১৪ পয়েন্ট হবে দিল্লির। সেক্ষত্রে নেট রান রেট এবং বাকি মাৎসগুলির দিকে তাকিয়ে থাকতে হবে।


