Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ছয় বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও মায়ুশি ভগতের খোঁজ আজও মেলেনি। নিখোঁজ এই ভারতীয় বংশোদ্ভূত তরুণীর সন্ধান এখনও জারি রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI)(Mayushi Search)। তাঁর অবস্থান বা দেহাবশেষের সন্ধান, কিংবা নিখোঁজ হওয়ার পেছনে দায়ীদের শনাক্ত, গ্রেফতার ও দণ্ড নিশ্চিত করতে তথ্য দিলে সর্বোচ্চ ১০,০০০ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে সংস্থাটি।
উচ্চশিক্ষার জন্য আমেরিকায় (Mayushi Search)
HudPost-এর তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালের ১২ জুলাই গুজরাটের বদোদরায় জন্মগ্রহণ করেন মায়ুশি। উচ্চশিক্ষার জন্য ২০১৬ সালে তিনি এফ-১ স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে যান। প্রথমে ইউনিভার্সিটি অফ নিউ হ্যাম্পশায়ারে ভর্তি হলেও পরে নিউ ইয়র্ক সিটির নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্থানান্তরিত হন। নিখোঁজ হওয়ার সময় তিনি নিউ জার্সির জার্সি সিটির ৩৫ ভ্রুম স্ট্রিটে পরিবারের সঙ্গে থাকতেন এবং সাউথ প্লেইনফিল্ডে তাঁর বন্ধুবান্ধব ছিল।
২০১৯ এর এপ্রিল থেকে নিখোঁজ
২০১৯ সালের ২৯ এপ্রিল সন্ধ্যায় তাঁকে শেষবার দেখা যায়, যখন তিনি নিজের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যান। তখন তাঁর পরনে ছিল রঙিন পায়জামা ও কালো টি-শার্ট। ১ মে পরিবার তাঁর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে। ওই দিন ভোর সাড়ে ১২টার দিকে তাঁর বাবার ফোনে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আসে, যেখানে লেখা ছিল তিনি ভালো আছেন এবং ৩ মে’র আগে ফিরবেন না। তবে তাঁর বাবা মনে করেন, বার্তাটি মায়ুশির লেখা নয় ভাষার ধরন তাঁর মেয়ের মত ছিল না।
বুদ্ধিমান, দায়িত্বশীল মায়ুশি (Mayushi Search)
মায়ুশির উচ্চতা প্রায় ৫ ফুট ১০ ইঞ্চি, ওজন ১৫০ থেকে ১৬০ পাউন্ডের মধ্যে, চুল কালো এবং চোখ বাদামি। ইংরেজি, হিন্দি ও উর্দুতে সাবলীল এই তরুণীকে সবাই বুদ্ধিমান, দায়িত্বশীল ও সদয় স্বভাবের মানুষ হিসেবে বর্ণনা করেছেন।
আরও পড়ুন: Bihar Samrat: বিহারের মসনদে বিজেপির সম্রাট চৌধুরী : মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নীতীশের
এখনও খোঁজ জারি (Mayushi Search)
২০২২ সালের জুলাইয়ে এফবিআইয়ের নিউয়ার্ক ডিভিশন তাঁকে আনুষ্ঠানিকভাবে তাদের নিখোঁজ ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে। বর্তমানে এফবিআই, জার্সি সিটি পুলিশ ও নিউ জার্সি স্টেট পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। এখন তাঁর বয়স হওয়ার কথা ৩১ বছর।



