Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: উচ্চমূল্যের ব্র্যান্ড মানেই শুধু বিলাসিতা নয়, বরং টেকসই গুণমান এমনটাই সাধারণ ধারণা। নিখুঁত কারিগরি ও দীর্ঘস্থায়ী ব্যবহারের প্রতিশ্রুতির কারণেই মানুষ বেশি দাম দিয়ে এই পণ্য কিনতে আগ্রহী হয়। প্রবাদেই তো বলে সস্তার তিন অবস্থা(Branded Shoe)।
১০ মাসেই গুঁড়ো ব্র্যান্ডেড জুতো! (Branded Shoe)
তবে উদ্যোগপতি রাকেশ দায়ানির অভিজ্ঞতা এই ধারণায় প্রশ্ন তুলে দিয়েছে। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে জানান, তাঁর কেনা Birkenstock জুতো মাত্র ১০ মাসেই প্রায় গুঁড়ো হয়ে যায়(Branded Shoe)।
আরামের জন্য ব্র্যান্ডেড জুতো
রাকেশ জানান, তিনি দিল্লির DLF Promenade-এর Birkenstock স্টোর থেকে জুতোটি কিনেছিলেন। জুতোর দাম ছিল প্রায় ১৩,৯৯০ টাকা, যদিও তিনি ছাড়ে ১০,০০০ টাকায় এটি পান। জুতোটিতে অতিরিক্ত PU ও কর্ক সোল ছিল, যা আরামদায়ক হাঁটার জন্য তৈরি।
ছয় মাসেই খুলল জুতোর সেলাই!
কিন্তু মাত্র ছয় মাসের মধ্যেই জুতোর সেলাই খুলে যেতে শুরু করে। তিনি অভিযোগ জানাতে স্টোরে গেলে, তাঁকে জানানো হয় যে পণ্যের ওয়ারেন্টি মাত্র তিন মাস, তাই তারা সাহায্য করতে পারবে না। রাকেশের দাবি, তাঁকে কোনও সমাধান বা দুঃখপ্রকাশ ছাড়াই ফিরিয়ে দেওয়া হয়।
ফের সমস্যা (Branded Shoe)
পরে তিনি স্থানীয় এক মুচির কাছে জুতোটি মেরামত করান এবং আবার ব্যবহার শুরু করেন। কিন্তু চার মাস পর তিনি লক্ষ্য করেন, জুতোর ফুটবেড ধীরে ধীরে গুঁড়ো হয়ে যাচ্ছে।

আরও পড়ুন: Ranbir Alia: অপূর্ব আল্পসে বিবাহবার্ষিকী যাপন: নেটদুনিয়া জয় করল রণবীর-আলিয়ার ছুটির ছবি
ইনবক্সে যোগাযোগের বার্তা সংস্থার (Branded Shoe)
এই ঘটনায় Birkenstock প্রতিক্রিয়া জানিয়ে রাকেশকে ইনবক্সে যোগাযোগ করতে বলে। যদিও সোশ্যাল মিডিয়ায় অনেকেই এটিকে ব্যতিক্রমী ঘটনা বলছেন, আবার কেউ কেউ পণ্যের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। রাকেশের কথায়, “১৪,০০০ টাকার জুতো যদি এমন হয়, তবে এটি প্রিমিয়াম নয়, বরং একেবারেই যাচ্ছেতাই।”



