Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রশাসনিক ও রাজনৈতিক জীবনে এক গুরুত্বপূর্ণ মাইলফলক পার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। সরকারি পদে তাঁর ২৫ বছর পূর্ণ হল বুধবার, ৭ অক্টোবর। এই বিশেষ দিনে দিল্লির সরোজিনী নগরের শ্রী বিনায়ক মন্দিরে গিয়ে গণেশের পুজো দেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে প্রার্থনা করেন তিনি।
সমাজ মাধ্যমে অভিজ্ঞতার কথা (PM Modi)
পুজো শেষে সমাজ মাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা জানান মোদী (PM Modi)। তাঁর বক্তব্য, দেশের প্রতিটি মানুষের কল্যাণ এবং ভারতের নিরন্তর অগ্রগতির জন্য তিনি প্রার্থনা করেছেন। বিঘ্নহর্তা গণেশের আশীর্বাদে দেশ আরও উন্নতির পথে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর সফর (PM Modi)
২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে প্রশাসনের শীর্ষস্তরে মোদীর পথচলা শুরু। প্রায় সাড়ে ১২ বছর গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর পর ২০১৪ সালের মে মাসে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি। এরপর থেকে টানা সেই পদে রয়েছেন মোদী।
তাঁর ২৫ বছরের প্রশাসনিক যাত্রা উপলক্ষে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁর নেতৃত্বের প্রশংসা করে একটি প্রস্তাবও গৃহীত হয়েছে। একইসঙ্গে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: Raiganj University: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে ঘিরে ফের উত্তেজনা, থানার চত্বরেই হাতাহাতির অভিযোগ
এই উপলক্ষে ‘সেবা সংকল্প যাত্রা’ নামে একটি মোটরসাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। এই র্যালি গুজরাটের বডনগর থেকে শুরু হয়ে বারাণসীতে পৌঁছচ্ছে। পাশাপাশি বারাণসীতে ‘নমো বুক ফেস্ট: কাশী এডিশন’-এর আয়োজন করা হয়েছে। সেখানে জাপানের প্রাক্তন ফার্স্ট লেডি আকি আবে এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিত থাকার কথা রয়েছে।


