Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ‘নির্বাচনের আগেই বড়সড় স্বস্তি পেলেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই নন্দীগ্রামে প্রার্থী হওয়া পবিত্র কর। হুমকি-ছিনতাইয়ের মামলায় আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ (Pabitra Kar)। তবে তদন্ত চলবে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়।
পবিত্র করের বিরুদ্ধে অভিযোগ (Pabitra Kar)
৭ এপ্রিল নন্দীগ্রামের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা বুদ্ধদেব গিরি থানায় অভিযোগ দায়ের করেন পবিত্র করের বিরুদ্ধে। তার ভিত্তিতেই পবিত্র-সহ মোট চার জনের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় এফআইআর দায়ের হয়।
মামলাকারীকে মারধরের অভিযোগ
মামলাকারী বুদ্ধদেব গিরির অভিযোগ, গত ৬ এপ্রিল তাঁর বাড়ির সামনে দিয়ে দলবল নিয়ে যাওয়ার সময় তাঁকে “জয় বাংলা’ স্লোগান দিতে বলেন পবিত্র। বুদ্ধদেব স্লোগান দিতে অস্বীকার করায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী, বুদ্ধদেবের থেকে ৩,৭০০ টাকা ছিনতাই করে নেয় পবিত্র সহ তাঁর দলবল।
রক্ষাকবচ চেয়ে শুনানির আবেদন (Pabitra Kar)
১০ এপ্রিল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পবিত্র কর। এফআইআর খারিজের দাবি করেন তিনি। সেইসঙ্গে রক্ষাকবচ চেয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী পবিত্র কর।
আরও পড়ুন: IMF Economy: সামনে এল IMF-এর রিপোর্ট, বিশ্ব অর্থনীতির কোথায় দাঁড়িয়ে ভারত?
রক্ষাকবচের আবেদন মঞ্জুর (Pabitra Kar)
সেই মামলাতেই বৃহস্পতিবার বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায় জানিয়ে দিলেন, আপাতত পবিত্র করের বিরুদ্ধে কোনরকম কড়া পদক্ষেপ করা যাবে না। আগামী ২৩ তারিখ প্রথম দফার নির্বাচনে ভোট গ্রহণ হবে নন্দীগ্রাম কেন্দ্রেও। বৃহস্পতিবার আদালতের এই নির্দেশে তাই পবিত্র করের পাশাপাশি বড়সড় স্বস্তি পেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও।



