To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবার রাতের মাত্র তিন থেকে চার মিনিটের প্রবল দমকা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল মালবাজার শহর ও সংলগ্ন এলাকা (Weather Alert)। ঝড়ের তাণ্ডবে স্কুল-সহ একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্কুলে ক্ষতি হয় (Weather Alert)
ঝড়ের জেরে পুষ্পিকা হিন্দি গার্লস উচ্চ বিদ্যালয়ের তিনতলা স্কুল ভবনের লোহার ট্রাস্ট ও টিনের চালা ভেঙে উড়ে এসে রাস্তায় পড়ে। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে।

বড় গাছ উপড়ে পরে (Weather Alert)
এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে শতাধিক বড় গাছ উপড়ে পড়েছে। বহু জায়গায় বৈদ্যুতিক তারের উপর গাছ ভেঙে পড়ায় একাধিক এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ক্ষতির মুখে পড়েছে চা বাগানগুলিও। ঝড়ে বহু ছায়া গাছ ভেঙে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।



