Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউড তারকাদের নিরাপত্তায় যাঁরা সর্বদা (Bollywood Security Earn) ছায়ার মতো পাশে থাকেন, তাঁদের আয় নিয়ে বহুদিন ধরেই নানা আলোচনা চলে আসছে। অনেকেই মনে করেন, এই দেহরক্ষীরা বছরে কোটি টাকার বেশি আয় করেন। তবে সেই ধারণাকে ভুল বলে জানিয়েছেন শাহরুখ খানের প্রাক্তন দেহরক্ষী ইয়াসিন খান।
মাসিক আয় কত? (Bollywood Security Earn)
ইয়াসিন খানের মতে, সমাজমাধ্যমে যে বিশাল (Bollywood Security Earn) অঙ্কের বেতনের কথা শোনা যায়, তা অনেকটাই বাড়িয়ে বলা। বাস্তবে বেশিরভাগ অভিজ্ঞ দেহরক্ষীর মাসিক আয় প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি। বছরে কয়েক কোটি টাকা আয় করেন-এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই তিনি দাবি করেছেন। তিনি আরও জানান, দেহরক্ষীদের কাজ সাধারণত চুক্তির ভিত্তিতে হয়। কোনও সিনেমার শুটিং বা বিশেষ অনুষ্ঠানের সময় অতিরিক্ত পারিশ্রমিক পাওয়া যেতে পারে, তবে তা নিয়মিত নয়। সবার ক্ষেত্রেও এই সুযোগ আসে না।
অতীতের তিক্ত অভিজ্ঞতা
ইয়াসিন অতীতের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন। একসময় চলচ্চিত্র জগতে দেহরক্ষীদের আলাদা করে পারিশ্রমিক দেওয়ার প্রচলন ছিল না। তখন কেবল ড্রাইভার বা রূপসজ্জা শিল্পীরাই প্রযোজকদের কাছ থেকে টাকা পেতেন। পরে শাহরুখ খানের উদ্যোগে এই প্রথায় পরিবর্তন আসে। তাঁর সময় থেকেই দেহরক্ষীদের পারিশ্রমিক দেওয়ার বিষয়টি গুরুত্ব পেতে শুরু করে।
আরও পড়ুন: Iran Mocks Trump: যিশুরূপী ট্রাম্প, যিশুর হাতেই খেলেন মার, পাল্টা কটাক্ষ ইরানের
দীর্ঘদিন শাহরুখ খানের সঙ্গে কাজ করার পর ইয়াসিন এখন একজন সফল ব্যবসায়ী। ২০১৫ সালে তিনি নিজের একটি নিরাপত্তা সংস্থা গড়ে তোলেন। এই সংস্থার মাধ্যমে তিনি বহু পরিচিত ব্যক্তিত্বের নিরাপত্তার দায়িত্ব সামলেছেন। সব মিলিয়ে, তারকাদের দেহরক্ষীদের জীবন বাইরে থেকে যতটা চকচকে মনে হয়, বাস্তবে ততটা নয়। গ্ল্যামারের আড়ালে রয়েছে পরিশ্রম আর বাস্তবতার গল্প।


