Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: পরিবার মানেই শুধু হাসি-আনন্দ নয়, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে হাজারো টানাপড়েন, অভিমান, ভুল বোঝাবুঝি আর ভালোবাসার মিলিত অনুভূতি (Familywala)। মানুষের এই চিরচেনা সম্পর্কের গল্পকেই এবার বড় পর্দায় নতুনভাবে ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক সুমন ঘোষ। তাঁর আসন্ন ছবি ‘ফ্যামিলিওয়ালা’ নিয়ে ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে উন্মাদনা শুরু হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবিটির।
লিলি চক্রবর্তীর নতুন রূপ (Familywala)
গত ৮ আগস্ট ছিল বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেত্রী লিলি চক্রবর্তীর জন্মদিন। এই বিশেষ দিনটিতেই উইন্ডোজ প্রোডাকশনের তরফে প্রকাশ্যে আনা হয় ছবিটির প্রথম ঝলক। ‘ফ্যামিলিওয়ালা’ ছবিতে এক সম্পূর্ণ নতুন ও গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কাড়তে চলেছেন লিলি চক্রবর্তী। দীর্ঘ অভিনয়জীবনে বহু স্মরণীয় চরিত্রে দর্শকের মন জয় করলেও, এই ছবিতে তাঁর উপস্থিতি যে গল্পকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে, তা বলাই বাহুল্য।
তারকাবহুল কাস্ট (Familywala)
ছবির নামের মধ্যেই লুকিয়ে রয়েছে সম্পর্কের গভীরতা। নাম থেকেই স্পষ্ট যে এটি পুরোপুরি একটি পারিবারিক গল্প, যা আবর্তিত হবে ভালোবাসা, প্রেম, এবং জীবনের নানা ওঠাপড়াকে কেন্দ্র করে। এই ছবিতে শুধু লিলি চক্রবর্তী একা নন, বরং বাংলা সিনেমার এক একঝাঁক প্রথিতযশা তারকাকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের অন্য রূপ (Familywala)
‘ফ্যামিলিওয়ালা’ ছবির সবচেয়ে বড় চমকগুলির একটি হলো এর অনবদ্য কাস্টিং। এতদিন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটি বেঁধে অত্যন্ত সফলভাবে পরিচালনা ও প্রযোজনার কাজ করে এসেছেন। কিন্তু দীর্ঘকাল পর অন্য কোনো পরিচালকের নির্দেশনায় অভিনেতা হিসেবে বড় পর্দায় ধরা দিতে চলেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সুমন ঘোষের মতো রাভাস ডিরেক্টরের সঙ্গে তাঁর এই কাজ ঘিরে অনুরাগীদের কৌতূহল রয়েছে তুঙ্গে।
আরও পড়ুন: Bengali Film: মাটির ঘোড়ায় কি সত্যিই প্রাণ দিতে পারবে বিশু? আসছে কৃষ্ণেন্দু ষান্নিগ্রাহীর নতুন ছবি!
সুমন ঘোষের পরিচালনা
সুমন ঘোষের সিনেমায় পারিবারিক এবং সম্পর্কের গল্প নতুন কিছু নয় (Familywala)। এর আগে তাঁর ঝুলিতে ‘কাদম্বরী’, ‘বসু পরিবার’, ‘কাবুলিওয়ালা’ কিংবা ‘পুরাতন’-এর মতো ছবিগুলি দর্শককে বারবার সম্পর্কের ভিন্ন স্বাদের কথা মনে করিয়ে দিয়েছে। সম্পর্কের সেই চেনা অথচ অন্যরকম গল্প নিয়েই এবার আসছে ‘ফ্যামিলিওয়ালা’। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চলতি বছরের ডিসেম্বরে বড় পর্দায় উন্মোচিত হবে এই পরিবারের অন্দরমহলের গল্প।



