Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এর মাঝেই ধাক্কা খেল হায়দরাবাদ শিবির। প্যাট কামিন্সের ফেরার কথা থাকলেও ছিটকে গেলেন আরেক তারকা (David Payne)।
ছিটকে গেলেন ইংরেজ ক্রিকেটার (David Payne)
চোটের ধাক্কায় এবার আইপিএল বেসামাল। একের পর এক দিন যাচ্ছে আর চোটের কারণে প্লেয়ারদের ছিটকে যাওয়ার খবর আসছে। কখনও চেন্নাই আবার কখনও হায়দরাবাদ। একদিকে যখন হায়দরাবাদ শিবিরে প্যাট কামিন্সের ফেরার কথা জানা যাচ্ছে সেই আবহেই খবর আসছে আরেক ক্রিকেটারের ছিটকে যাওয়ার (David Payne)।
আইপিএল যখন চলছে জোরকদমে তখন মাঝপথে ধাক্কা খেলেন ঈশান কিষাণরা। দলের তারকা পেসার ডেভিড পেইন গোড়ালির চোটের জন্য ছিটকে গেলেন পুরো টূর্নামেন্ট থেকে। জ্যাক এডওয়ার্ডসের পরিবর্ত হিসেবে ১.৫ কোটি টাকায় দলে নেওয়া হয়েছিল ইংল্যান্ডের এই ফাস্ট বোলার পেইনকে। তবে চলতি মরশুমে তিনি খেলেছেন দুটি মাত্র ম্যাচ।

চলতি মরশুমে তাঁর সেরা পারফরম্যান্স ছিল বিরাট কোহলিদের বিরুদ্ধে। আরসিবি-র বিরুদ্ধে সেই ম্যাচে তিনি নিয়েছিলেন দুই উইকেট ৩৫ রানের বিনিময়। হায়দরাবাদ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ‘ডেভিড পেইন গোড়ালির চোটের কারণে আইপিএল ২০২৬ থেকে ছিটকে গিয়েছেন। ওর দ্রুত সুস্থতা কামনা করছি (David Payne)।’
আরও পড়ুন: LeT Founder Injured: অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে গুরুতর জখম লস্করের সহ প্রতিষ্ঠাতা
হায়দরাবাদের পরবর্তী ম্যাচ ১৮ এপ্রিল। চেন্নাইয়ের বিরুদ্ধে এই দিন মাঠে নামবেন অভিষেক শর্মা, ঈশান কিষাণরা। রাজস্থানের বিরুদ্ধে ৫৭ রানের দাপুটে জয় ছিনিয়ে নিয়েছিল হায়দরাবাদ। সেটা ছিল দলের এই মরশুমের দ্বিতীয় জয়। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলাচ্ছেন ঈশান কিষাণ। তবে প্যাট কামিন্স এলে অধিনায়কত্বের দায়িত্ব চলে যাবে আবার কামিন্সের কাঁধেই।
এই মরশুমে ধারাবাহিকতার অভাব রয়েছে হায়দরাবাদের দলে। সেটা যেমন দলের জন্য চিন্তার কারণ তেমনই এই চোট সমস্যার কারণে আরও চিন্তা বাড়ল SRH-র (David Payne)।


