Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (Delhi Airport Accident) বিমানবন্দরে বৃহস্পতিবার দুপুরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল দুই বিমান। ট্যাক্সিংয়ের সময় আকাশ এয়ার এবং স্পাইসজেটের দুটি বিমানের মধ্যে ধাক্কার ঘটনা সামনে এসেছে। যদিও এই ঘটনায় কোনও যাত্রী বা বিমানকর্মী আহত হননি, তবে দুই বিমানেরই অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিভাবে ঘটে দুর্ঘটনা? (Delhi Airport Accident)
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, দুপুর প্রায় ২টা ১৫ মিনিট (Delhi Airport Accident) নাগাদ এই ঘটনা ঘটে। একটি স্পাইসজেটের বিমান রানওয়েতে ধীরে চলার সময় সেখানে দাঁড়িয়ে থাকা আকাশ এয়ারের বিমানের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কার জেরে স্পাইসজেটের বিমানের ডানদিকের ডানার অংশ এবং আকাশ এয়ারের বিমানের পেছনের অংশে ক্ষতি হয়েছে।
উচ্চপর্যায়ের তদন্ত শুরু
ঘটনার পরই নিরাপত্তার স্বার্থে দুই বিমানকে উড়ান থেকে সরিয়ে পরীক্ষা করার জন্য মাটিতে রাখা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা বা গ্রাউন্ড স্টাফদের কোনও ত্রুটি ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Lionel Messi: মাঠে না নামায় আইনি জটে মেসি, কোটি টাকার ক্ষতিপূরণের দাবি
প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, লেহ থেকে আসা স্পাইসজেটের বিমানটি অবতরণের পর টারম্যাকের দিকে এগোচ্ছিল। অন্যদিকে, আকাশ এয়ারের বিমানটি তখন হায়দরাবাদের উদ্দেশে উড়ানের প্রস্তুতি নিচ্ছিল। সেই সময়ই এই ধাক্কার ঘটনা ঘটে। যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য দ্রুত বিকল্প ব্যবস্থাও করা হয়েছে। আকাশ এয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, হায়দরাবাদগামী যাত্রীদের অন্য বিমানে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে স্পাইসজেটও জানিয়েছে, তাঁদের সমস্ত যাত্রী ও কর্মীরা নিরাপদে রয়েছেন।


