Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল (Jubin Nautiyal) নীরবে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। উত্তরাখণ্ডে একেবারে ঘরোয়া পরিবেশে শৈশবের প্রেমিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু। কোনও আড়ম্বর বা বড় আয়োজন ছাড়াই সম্পূর্ণ সাদামাটা ভাবে এই বিয়ে সম্পন্ন হয়েছে।
কাকে করলেন বিয়ে? (Jubin Nautiyal)
বর্তমান সময়ে তারকাদের বিয়েতে যেখানে জাঁকজমক (Jubin Nautiyal), আলো এবং প্রচারের ছড়াছড়ি দেখা যায়, সেখানে জুবিন সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছেন। তাঁর এই সিদ্ধান্ত অনেকেরই নজর কেড়েছে। এখনও পর্যন্ত তাঁর স্ত্রীর পরিচয় প্রকাশ্যে আনা হয়নি। এমনকি বিয়ের কোনও ছবি বা আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি, যা নিয়ে অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে।
কণ্ঠের মাধুর্য
সঙ্গীতজগতে জুবিনের যাত্রা শুরু হয়েছিল একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মাধ্যমে। সেখান থেকে ধীরে ধীরে নিজের প্রতিভা দিয়ে তিনি জায়গা করে নেন জনপ্রিয় গায়কদের তালিকায়। পরবর্তীতে একের পর এক গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছেন তিনি। তাঁর কণ্ঠের মাধুর্য এবং আবেগঘন গায়কি তাঁকে বিশেষ পরিচিতি এনে দিয়েছে।
আরও পড়ুন: Delhi Airport Accident: দিল্লি বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা! রানওয়েতে মুখোমুখি ধাক্কা দুই বিমানের
তবে শুধু পেশাগত জীবনই নয়, ব্যক্তিগত জীবনও তিনি সবসময় আড়ালেই রাখতে পছন্দ করেন। নিজের সম্পর্ক বা ব্যক্তিগত মুহূর্ত খুব কমই প্রকাশ্যে আনেন। এবারও সেই ধারাই বজায় রেখে নিভৃতে বিয়ে সেরে ফেললেন।


