Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বাঁকুড়া জেলার একেবারে প্রান্তিক বিধানসভা কেন্দ্র হলো বাঁকুড়া জেলার ইন্দাস। এবার এই বিধানসভা কেন্দ্রে ভোট বৈতরণী পার করতে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে একেবারে সাদামাটা গ্রাম্য গৃহবধূ শ্যামলী রায় বাগদীকে (Gas Candidate)।
প্রচারে খামতি নেই (Gas Candidate)
তপশিলি উপজাতির মুখ শ্যামলীতেই আস্থা রেখেছে ঘাসফুল শিবির। আর কয়েকদিন পর প্রথম দফা নির্বাচন সেই প্রথম দফা নির্বাচনেই পড়ছে এই বিধানসভা কেন্দ্র। তাই প্রচারের অন্তিম লগ্নে আর কোন খামতি রাখতে চাইছে না শাসক তৃণমূল শিবির।
গ্যাসের অভাবে প্রচারে দেরি (Gas Candidate)
গৃহবধূ শ্যামলী স্বামী, সন্তান, সংসার সামলে রোজ প্রচারে বেরোচ্ছেন। এত দূর পর্যন্ত সব ঠিক থাকলেও রান্নার গ্যাস সিলিন্ডারের জোগানের অভাব ভাবাচ্ছে তাঁকেও। কাঠের উনুনে রান্না করে তবেই বাড়ি থেকে বেরোতে পারছেন তিনি। ফলে কর্মী-সমর্থকেরা অপেক্ষা করলেও কোনও কোনও দিন প্রচারে বেরোতে অনেকখানি দেরি হচ্ছে তাঁর, জানিয়েছেন তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদী।
আরও পড়ুন: Hormuz Close: মার্কিন নৌ অবরোধ জারি, ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান
আমজনতার মত সমস্যায় প্রার্থীও (Gas Candidate)
এক সাক্ষাৎকারে শ্যামলী বলেন, আরও অনেকের মত সমস্যায় আমিও। সম্প্রতি কেন্দ্রীয় সরকার নিয়ম করেছে ৪৫ দিনের আগে দ্বিতীয় গ্যাস মিলবে না। ফলে এখন গ্যাস না পাওয়ায় কাঠের উনুনই ভরসা। ফলে প্রচারে বেরোতে রোজ দিন অন্তত দু’ঘন্টা দেরি হচ্ছে।এই অবস্থায় গ্যাস সমস্যার সমাধান হলে তাঁর মত সাধারণ মহিলারা উপকৃত হতেন বলে তিনি জানান।



