Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের আগে নতুন বিতর্কে সরগরম (BJP Campaign) রাজ্য রাজনীতি। এবার বিজেপির ‘সোনার বাংলা’ সংকল্পপত্রের একটি পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল তরজা। অভিযোগ, বিধবা ভাতার প্রচারে এমন এক মহিলার ছবি ব্যবহার করা হয়েছে, যিনি সধবা-অর্থাৎ কপালে সিঁদুর পরিহিতা। এই বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
বিধবা ভাতায় সধবা ছবি (BJP Campaign)
এই পোস্টারটি সমাজমাধ্যমে শেয়ার করেন চুঁচুড়ার তৃণমূল (BJP Campaign) প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তাঁর অভিযোগ, এই ধরনের ছবি ব্যবহার করে বাংলার সংস্কৃতি ও নারীদের সম্মানকে আঘাত করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, সধবা ও বিধবার পার্থক্য না বুঝেই কীভাবে এমন প্রচার করা হল!
অজ্ঞতা
তৃণমূলের অন্যান্য নেতারাও এই বিষয়ে সরব হয়েছেন। দেবানন্দপুর পঞ্চায়েতের প্রধান রুমা পালের কটাক্ষ, সধবা মহিলার ছবি দিয়ে বিধবা ভাতার প্রচার করা মানে কি তাঁদের স্বামীদের মৃত্যু কামনা করা? উপপ্রধান পীযূষ ধরও দাবি করেন, বাংলার সামাজিক রীতি সম্পর্কে অজ্ঞতা থেকেই এমন ভুল হয়েছে।
আরও পড়ুন: BJP Attacks TMC: ‘তৃণমূলকে ভোট দেব’ বলাতেই মহিলাকে ঠাসিয়ে চড় বিজেপি নেতার
অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ বলেন, এই ধরনের কোনও পোস্টার তাঁদের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। তাঁর দাবি, এটি তৃণমূলের পরিকল্পিত চক্রান্তও হতে পারে, যাতে ভোটের আগে বিভ্রান্তি তৈরি করা যায়।


