Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের আবহে পাণ্ডবেশ্বরে উত্তেজনা (BJP Attacks TMC) ছড়াল এক মারধর ও শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগের তীর বিজেপির এক স্থানীয় নেতার দিকে। ঘটনায় ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত শুরু হয়েছে।
ঘটনার সূত্রপাত (BJP Attacks TMC)
ঘটনার সূত্রপাত শুক্রবার (BJP Attacks TMC) সকালে। এলাকায় বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন কয়েকজন কর্মী। সেই দলে ছিলেন স্থানীয় নেতা প্রহ্লাদ শাহ। অভিযোগ, বাঙালপাড়া এলাকার এক বাসিন্দা শ্রাবণী চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাঁরা ভোট চেয়েছিলেন। কিন্তু ওই মহিলা স্পষ্ট জানিয়ে দেন, তিনি তৃণমূলকেই সমর্থন করবেন।
উত্তপ্ত পরিস্থিতি (BJP Attacks TMC)
এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। পরিবারের দাবি, এই উত্তর শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই বিজেপি নেতা। শ্রাবণী চক্রবর্তীকে মারধর করা হয়, এমনকি তাঁর নাবালিকা কন্যাকেও চড় মারা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি দেখে প্রতিবাদ করতে গেলে মহিলার স্বামীকেও মারধরের শিকার হতে হয়।
আরও পড়ুন: Sad Leave: মন খারাপ থাকলেই অফিস ছুটি! চালু নতুন নিয়ম
রাজনৈতিক ষড়যন্ত্র
ঘটনার পরেই স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারটি। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করে পুলিশ এবং অভিযুক্ত প্রহ্লাদ শাহকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গোটা ঘটনার তদন্ত চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ভোটের আগে বিরোধীদের ভয় দেখাতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি, পুরো ঘটনাই সাজানো এবং তাদের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে।


