Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতে চা শুধুমাত্র পানীয় নয় এটি অভ্যাস, প্রয়োজন, অনেকের কাছে একেবারেই অপরিহার্য(Tea Variety)। বিশ্বের অন্যতম বৃহৎ চা উৎপাদক ও উপভোক্তা আমাদের দেশ। যেখানে প্রতিদিন অসংখ্য কাপ চা তৈরি হয় ঘর, অফিস ও রাস্তার ধারের দোকানে। তবে চা কিন্তু একরকম নয়; বিভিন্ন প্রকারের চা বিভিন্ন ভাবে তৈরি করা হয়। যার উপর নির্ভর করে তার স্বাদ।
আসাম চা (Tea Variety)
আসাম চা ভারতীয় চা সংস্কৃতির মূল ভরকেন্দ্র। এর গাঢ়, কড়া স্বাদ দুধ-চিনির সঙ্গে মিশেও হারিয়ে যায় না। সকালে ঘুম ভাঙানোর উপায় হিসেবে এটি বহু মানুষের প্রথম পছন্দ।

দার্জিলিং চা
অন্যদিকে দার্জিলিং চা একেবারে আলাদা। হালকা, ফুলের মতো সুবাসযুক্ত এই চা সাধারণত দুধ ছাড়া খাওয়া হয়। এর পরিচিতি শুধু স্বাদের জন্য নয়, বরং ঐতিহ্য ও আন্তর্জাতিক বাজারেও এর কদর রয়েছে।

নীলগিরি চা
নীলগিরি চা তুলনামূলক কম আলোচিত হলেও এটি বেশ গুরুত্বপূর্ণ। এটি মসৃণ, সুগন্ধি এবং সহজেই বিভিন্ন ব্লেন্ডে ব্যবহারযোগ্য। সাধারণ চা হোক বা মশলাদার চা সব ক্ষেত্রেই এর স্বাদ মানিয়ে যায়।

গ্রিন টি (Tea Variety)
গ্রিন টির ব্যবহার কম ছিল, কিন্তু এখন শহুরে জীবনে এর জনপ্রিয়তা বাড়ছে। কম চিনি ও স্বাস্থ্যসচেতনতার প্রতীক হিসেবে এর ব্যবহার বাড়ছে, যদিও এটি পুরোপুরি দুধ চায়ের বিকল্প নয়।

আরও পড়ুন: Night Temperature: ভারতের বাড়ছে রাতের উষ্ণতা: সমাধান কী, ভাবনায় আবহাওয়াবিদরা
ওলং চা, হোয়াইট টি (Tea Variety)
ওলং চা এখনও নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ, তবে ধীরে ধীরে এর উপরও আগ্রহ বাড়ছে। ব্ল্যাক ও গ্রিন চায়ের মাঝামাঝি স্বাদ এটিকে আলাদা করে তোলে। সবশেষে, হোয়াইট টি অত্যন্ত সূক্ষ্ম ও কম প্রক্রিয়াজাত এখনও সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়েছে এটি। তবে প্রিমিয়াম চা হিসেবে এটি ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে।



