Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবল বিশ্বকাপ শুরুর আগে বিতর্কের সূত্রপাত (FIFA World Cup)।
বল গড়ানোর আগেই বিতর্ক (FIFA World Cup)
২০২৬ ফিফা বিশ্বকাপ আসন্ন। আর মাত্র ৫৩ দিন ফুটবলের সবচেয়ে বড় আসর বসতে চলেছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। তবে মাঠে বল গড়ানোর আগেই আলোচনার কেন্দ্রে দর্শকদের বাড়তি খরচ। মাঠের আগে এখন উত্তেজনা এবং বিতর্ক দুই ঘিরে রয়েছে ফুটবল বিশ্বকাপকে (FIFA World Cup)।
নিউ ইয়র্কের পেন স্টেশন থেকে এনজে ট্রান্জিটের ট্রেন ধরে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যেতে সময় লাগে প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট। মাঝে একবার ট্রেনও বদল করতে হয়। এই জার্নিতে টিকিটের দর সাধারণত থাকে ১২.৯০ ডলার। ভারতীয় মূল্যে মোটামুটি যা ১২০০ টাকার মতো। কিন্তু বিশ্বকাপের সময়ে এই লাইনে টিকিটের দর ১৫০ ডলার বা তার বেশি থাকবে বলে খবর।
নিউ ইয়র্ক থেকে মেটলাইফ স্টেডিয়ামের দূরত্ব মাত্র ৩৬ মাইল। এই স্টেডিয়ামেই বিশ্বকাপের ফাইনাল-সহ মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এনজে ট্রানজিটের প্রেসিডেন্ট ও সিইও ক্রিস কোলুরি জানিয়েছেন, ‘আমরা রাউন্ড ট্রিপ টিকিটের জন্য ১৫০ ডলার নেব। নিউ ইয়র্ক থেকে মেটলাইফ এবং ফেরত যাত্রার জন্য।’ তিনি আরও জানান, আটটি ম্যাচের জন্য মোট প্রায় ৪০ হাজার ট্রেন টিকিটই পাওয়া যাবে (FIFA World Cup)।
আরও পড়ুন: BJP Attacks TMC: ‘তৃণমূলকে ভোট দেব’ বলাতেই মহিলাকে ঠাসিয়ে চড় বিজেপি নেতার
শুধু ট্রেন নয়, গাড়িতে যাওয়া আসা করলেও তার খরচ অনেক। প্রতিবন্ধী দর্শকদের জন্য স্টেডিয়াম পার্কিং ফি ধরা হয়েছে ২২৫ ডলার আর এই সিদ্ধান্তের পরেই ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা। এইসব কারণের ফলে দর্শকদের প্রবল অসন্তোষ প্রকাশ পাচ্ছে।
বিশ্বকাপের টিকিটের দর নিয়ে চলতে থাকা এই বিতর্কে শেষ পর্যন্ত মুখ খুলল ফিফা প্রেসিডেন্ট। জিয়ানি ইনফান্তিনোই জবাব দিয়েছেন সমালোচনার। তিনি বলেন, ‘বিশ্বকাপের এই একটা মাসেই ফিফার প্রধান আয় হয়। এর পরের ৪৭ মাসে, অর্থাৎ আগামী বিশ্বকাপের আগে পর্যন্ত ফিফা তা ফুটবল উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করে।’ তবে এরপরও চিঁড়ে ভিজছে না (FIFA World Cup)।


