Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দ্বিতীয় একদিনের ম্যাচ দাপটের সঙ্গে ৬ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ (Bangladesh)।
দুরন্ত জয় বাংলাদেশের (Bangladesh)
প্রথম ম্যাচ নিউ জিল্যান্ডের কাছে হারের পর মনে হচ্ছিল বাংলাদেশ আবার দ্বিতীয় ম্যাচে হারতে চলেছে। কিন্তু নিজের আগুনে স্পেলে সেই সহজ ধারণা ভেঙে চূর্ণ করলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। একের পর এক উইকেট তুলে নিলেন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। নাহিদের সামনে তখন দিশেহারা নিউ জিল্যান্ড ব্যাটাররা। এর সঙ্গে ৬ উইকেটে দাপুটে জয় তুলে নিল বাংলাদেশ এবং সমতা ফিরিয়ে আনল সিরিজের। এই পারফরম্যান্স দেখার পর নতুন করে আশা দেখছেন বাংলাদেশের সমর্থকরা (Bangladesh)।
২০ এপ্রিল সোমবার বাংলাদেশের মিরপুরে প্রথম মাসিক হেরে কিছুটা চাপেই শুরু করে মাস। এই ম্যাচে তাঁদের জিততেই হত আর সেই দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করলেন তরুণ পেসার নাহিদ। একাই নিউ জিল্যান্ডের ব্যাটিং লাইন-আপ ভেঙে দেন। ১০ ওভার হাত ঘুরিয়ে ৩২ রানের বিনিময় তুলে নেন ৫ উইকেট। প্রথমে নাট করে নিউ জিল্যান্ড আটকে যায় ১৯৮ রানে। নিউ জিল্যান্ডের হয়ে একমাত্র লড়াই করেছেন নিক কেলি। তিনি ৮৩ রান করলেও বাকিরা ২০-র গণ্ডিও পার করতে পারেননি।

আরও পড়ুন: Gautam Gambhir: সূচি নিয়ে বোর্ডের উপর বিরক্ত গম্ভীর
রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ভাল হয়নি। ২১ রানের মধ্যে ২ উইকেট পড়ে যায়। সেখান থেকে খেলার হাল ধরেন তানজিদ হাসান এবং নাজমুল শান্ত। দুই জন মিলে তৃতীয় উইকেটে গড়েন ১২০ রান। ৫৮ বলে ৭৬ রানের দুরন্ত ইনিংস খেলেন তানজিদ। শান্ত করেন ৭১ বলে ৫০। শেষ দিকে তৌহিদ হৃদয় দ্রুত ৩০ রান করে দলকে ৩৫.৩ ওভারে ১৯৯ রানে পৌঁছে দেন। ৮৭ বল বাকি থাকতে ৬ উইকেটে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ (Bangladesh)।


