Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা ভোট একেবারে দরজায় কড়া (Yogi Adityanath) নাড়ছে। হাতে গোনা মাত্র দু’দিন বাকি প্রথম দফার ভোটগ্রহণের। তাই শেষ মুহূর্তের প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন সব দলের প্রার্থী ও শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর এবার প্রচারের ময়দানে নামলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পুরুলিয়ার জয়পুরে জনসভা থেকে তিনি বাংলার ভোটে বিজেপির পক্ষে জোর সওয়াল করেন। তবে সেই সভাতেই ঘটে যায় এক বিতর্কিত মুহূর্ত।
ভুল বক্তব্য (Yogi Adityanath)
ভাষণ দিতে গিয়ে স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর (Yogi Adityanath) বক্তব্য গুলিয়ে ফেলেন যোগী। তিনি বলেন, “স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” এই মন্তব্য ঘিরেই তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়। কারণ ঐতিহাসিকভাবে এই উক্তিটি নেতাজির সঙ্গে যুক্ত। কিছুক্ষণের মধ্যেই নিজের ভুল বুঝতে পেরে বক্তব্য সংশোধন করেন যোগী। তিনি স্পষ্ট করেন, এই উক্তি নেতাজির, আর স্বামী বিবেকানন্দ বিশ্বমঞ্চে ভারতকে গর্বিত করেছিলেন। বিজেপি নেতৃত্বের পক্ষে এই ধরণের ভুল নতুন কিছু নয়।

বাঙালির গর্বের ব্যক্তিত্বদের অবহেলা (Yogi Adityanath)
এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস তীব্র আক্রমণ শানায়। দলের পক্ষ থেকে শশী পাঁজা সাংবাদিক বৈঠকে কটাক্ষ করে বলেন, ইতিহাস সম্পর্কে অজ্ঞতা থেকেই এমন মন্তব্য করা হয়েছে। তিনি দাবি করেন, এই ধরনের ভুল শুধু অসাবধানতা নয়, বরং বাঙালির গর্বের ব্যক্তিত্বদের নিয়ে অবহেলারই পরিচয়।

আরও পড়ুন: Mamata Banerjee EVM: ভবানীপুরে ইভিএম বিভ্রান্তি, মঞ্চ থেকে সুর চড়ালেন মমতা
অন্যদিকে, একই দিনে কলকাতার ভবানীপুরে নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচারে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড় মঞ্চ নয়, ছোট পরিসরের পথসভা এবং সরাসরি মানুষের কাছে পৌঁছনোর কৌশলেই জোর দেন তিনি। শেক্সপিয়র সরণি থেকে শুরু করে বিভিন্ন আবাসনে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাঁদের পাশে থাকার বার্তা দেন।


