Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বর্তমানে লখনউ সুপার জায়ান্টস ছয় ম্যাচে মাত্র দুটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে (Anrich Nortje)।
শোচনীয় অবস্থা পন্থদের (Anrich Nortje)
চলতি আইপিএল-এ সবথেকে বড় সমস্যার কারণ চোট। সব দলকেই ভুগতে হচ্ছে এই চোট সমস্যায়। এবার আইপিএল-এর মাঝপথে বড় ধাক্কা খেল লখনউ সুপার জায়ান্টস। মরশুমের শুরুতে যে দলের কাছ থেকে শক্তিশালী পারফরম্যান্স আশা করা হচ্ছিল তারাই রীতিমত ধুঁকছে। একদিকে একের পর এক হার তার মধ্যে চোট সমস্যা (Anrich Nortje)।
দলের পেস আক্রমণের নির্ভরযোগ্য নাম আনরিখ নর্ৎজে। তিনি চোটের কারণে দেশে ফিরে গিয়েছেন। শুরুতে যে দলকে বেশ শক্তিশালী মনে হচ্ছিল সেই দলের ছবি নানা কারণে এখন পুরো উল্টো। এই তারকা পেসারের না থাকার ফলে দলের ভারসাম্য পুরো ভেঙে পড়েছে। এখন টিম ম্যানেজমেন্ট তাঁর বদলে নতুন বোলার খুঁজতে ব্যস্ত।

দলের বোলিং কোচ ভরত অরুণ জানিয়েছেন আনরিখ নর্ৎজে চোটের কারণে ছিটকে গিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘আমাদের বোলিং আক্রমণ মূলত ভারতীয় বোলারদের নিয়েই গড়া। আনরিখ নর্ৎজে চোট পেয়েছে এবং ও দেশে ফিরে গিয়েছে। তাই বিদেশি পেসার হিসেবে আমাদের হাতে আর কোনও বিকল্প ছিল না (Anrich Nortje)।’ তবে এরপর স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে বাধ্য যে শুধু একজন বিদেশির ভরসায় দল সাজানো হয়েছিল যে সে ছিটকে যাওয়ায় এই ফাঁক তৈরি হয়েছে?
আরও পড়ুন: MS Dhoni: স্পষ্ট কোনও তথ্য না দেওয়ায় ধোনিকে নিয়ে বিপাকে দল
এই পরিস্থিতিতেও ভরত অরুণ জানান যে তাঁরা স্থানীয় বোলারদের উপর ভরসা রাখছেন। তিনি আরও বলেন, ‘এই ভারতীয় বোলিং ইউনিট খুবই প্রতিভাবান। আমরা ওদের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখছি। ওরাই এই পরিস্থিতি থেকে দলকে টেনে তুলবে।’
এমন অবস্থায় আজ তাঁরা মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের। যেখানে রয়েছেন বৈভব, জুরেলদের মত প্লেয়াররা। এই মরশুমে রাজস্থান যে দুরন্ত ফর্মে রয়েছেন সেটা আর বলার অবকাশ রাখে না। বৈভব ঝড়ের সামনে এখন প্রতিরোধ গড়ে তুলে জয়ে ফেরায় ঋষভ পন্থদের সামনে বড় চ্যালেঞ্জ (Anrich Nortje)।


