Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম মেদিনীপুরের কেশপুরে (Voters Death) ভোটের দিন ঘটল মর্মান্তিক ঘটনা। সিমাগেরিয়া গ্রামের বাসিন্দা ইসরাতন বিবি সরিষাখোলা অঞ্চলের ২২৫ নম্বর দীঘা বুথে ভোট দিতে গিয়েছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি স্বামীর সঙ্গে ভোটকেন্দ্রে পৌঁছন। তবে তাঁর স্বামীর নাম ভোটার তালিকায় না থাকায় তিনি বাইরে অপেক্ষা করছিলেন। একাই বুথে ঢুকে ভোট দেন ইসরাতন বিবি।
ভোট দেওয়ার পরই বিপর্যয় (Voters Death)
ভোট দেওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধা (Voters Death)। উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত তাঁকে সাহায্যের চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি। ভোটকেন্দ্রের মধ্যেই তাঁর মৃত্যু হয় বলে খবর। এই ঘটনাকে ঘিরে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
পরিবারের অভিযোগ ও উদ্বেগ (Voters Death)
পরিবারের দাবি, মৃতার নাম ভোটার তালিকায় থাকলেও তাঁর স্বামীসহ পরিবারের আরও কয়েকজনের নাম তালিকা থেকে বাদ পড়ে গিয়েছিল। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই মানসিক চাপে ছিলেন ইসরাতন বিবি। ঠিকমতো ঘুমোতে পারতেন না বলেও দাবি পরিবারের। ভোটের দিন সেই চাপ নিয়েই তিনি বুথে গিয়েছিলেন বলে জানা যায়।
রাজনৈতিক প্রতিক্রিয়া
ঘটনার খবর পেয়ে মৃতার বাড়িতে পৌঁছন তৃণমূল প্রার্থী শিউলি সাহা। তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁর বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ঘিরে আগেও একাধিক মানুষের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এবার সরাসরি ভোটকেন্দ্রের মধ্যেই এক ভোটারের মৃত্যু অত্যন্ত দুঃখজনক।
আরও পড়ুন: WB Assembly Election 2026: প্রথম দফার ভোটে কড়া নজরদারি, ইভিএমে কারচুপিতে জিরো টলারেন্স!
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
এই ঘটনার পর নির্বাচন প্রক্রিয়া ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটকে গণতন্ত্রের উৎসব বলা হলেও, সেই উৎসবের দিনেই এমন মৃত্যুর ঘটনা গভীর উদ্বেগ তৈরি করেছে। স্থানীয়দের দাবি, ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তার জন্য আরও মানবিক ও সংবেদনশীল ব্যবস্থা নেওয়া প্রয়োজন।


