Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হল বুমরার কাজের প্রেসার কীভাবে সামলানো হবে (BCCI)?
বুমরাকে নিয়ে বিশেষ পরিকল্পনা বোর্ডের (BCCI)
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটাররা ব্যস্ত আইপিএল নিয়ে। এখনও আইপিএল শেষ হতে দেরি আছে এর মধ্যেই নতুন পরিকল্পনায় নেমে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখন জাতীয় নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্টের মূল লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। তবে এর মধ্যে বড় প্রশ্ন ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরার ওয়ার্কলোড সামলানো। বোর্ড চাইছে তিনি ফিট থাকলে যাতে বিশ্ব টেস্ট চাম্পিয়নশিপে ৯টি টেস্টই খেলতে পারে (BCCI)।
বোর্ড সূত্রে জানা যাচ্ছে বুমরার বোলিং অ্যাকশন শরীরে অতিরিক্ত চাপ ফেলে সেই কারণে তাঁর চাপ সামলানোর দিকে বিশেষ ভাবে নজর দেওয়া হচ্ছে। ভারতের সামনে এই বছর দুটি করে টেস্ট রয়েছে শ্রীলঙ্কা এবং নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। এরপর অস্ট্রেলিয়ার সঙ্গে ৫ ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফি আর বোর্ড চাইছে গুরুত্বপূর্ণ এই সবকটা ম্যাচেই যাতে নামতে পারেন বুমরা।

বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা চাই বুমরা পুরোপুরি ফিট থেকে সব টেস্ট খেলুক। শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডে চারটি টেস্টে তাঁর খেলার সম্ভাবনা আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্টের জন্য তাকে ফ্রেশ রাখা। সে ক্ষেত্রে ওয়ানডে সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে।’
আরও পড়ুন: WB Assembly Election 2026: প্রথম দফার ভোটে কড়া নজরদারি, ইভিএমে কারচুপিতে জিরো টলারেন্স!
আগামী ৬ জুন আফগানিস্তানের সঙ্গে একটি টেস্ট খেলার কথা রয়েছে তবে সেটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না। তবে সেটাকে অনুশীলন হিসেবে দেখতে চাইছে বোর্ড। আইপিএল শেষ হলে প্লেয়ারদের পরিস্থিতি দেহে সিদ্ধান্ত নেওয়া হবে। বোর্ড সূত্র জানিয়েছে, ‘আমাদের লক্ষ্য টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দেওয়া। আফগানিস্তান টেস্ট WTC-এর অংশ না হলেও ম্যাচ প্র্যাকটিস খুব দরকার। ফিট খেলোয়াড়দের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে (BCCI)।’


