Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এই মরশুমে এখনও পর্যন্ত ৭ ম্যাচে ২২০.৮৬ স্ট্রাইক রেটে বৈভব করেছেন ২৫৪ রান (Vaibhav Sooryavanshi)।
বৈভবে দলে নেওয়ার বার্তা অশ্বিনের (Vaibhav Sooryavanshi)
২০২৫ সালের আইপিএল-এই সবাইকে চমকে দিয়েছিলেন বৈভব। ৩৫ বলে তাঁর শতরানের ইনিংস এখনও ভুলতে পারেননি কেউ। এরপর থেকেই এই বিস্ময় বালক চর্চার কেন্দ্রে। দিন যত এগিয়েছে ততই তাঁর ব্যাটিং আরও আক্রমণাত্মক হয়েছে। ২০২৬ সালের আইপিএল-এ তাঁর দাপট অব্যাহত। কিছু দিনের জন্য অরেঞ্জ ক্যাপও ছিল তাঁর দখলে (Vaibhav Sooryavanshi)।
এই মরশুমে তিনি ৭ ম্যাচে করেছেন ২৫৪ রান তাও আবার ২২০.৮৬ স্ট্রাইক রেটে। যার মধ্যে দুটি অর্ধশতরান রয়েছে আর এই দুটিই এসেছে মাত্র ১৫ বলে। এই ১৫ বছরের এই বিস্ময় প্রতিভা হাঁকিয়েছেন ২৬টি চার এবং ২০টি ছয়। তাঁর মোট রানের ৮৮.১৯ শতাংশ এসেছে চার ছয়ের থেকে। এর থেকেই প্রমাণ পাওয়া যায় যে তিনি কতটা আক্রমণাত্মক এবং বিধ্বংসী।
সেই বৈভবকে দলে নেওয়ার বিষয়ে এর আগেও অনেক প্রাক্তন তারকা বার্তা দিয়েছেন এবার তাঁর জন্য ব্যাট ধরলেন প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন আশ্বিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বৈভব একদিন ভারতের হয়ে খেলবেই, এটা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। তবে ওকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। সেটা করতে পারলে ওর সামনে লম্বা কেরিয়ার পড়ে আছে (Vaibhav Sooryavanshi)।’

সঙ্গে তিনি আরও বলেন, ‘আয়ারল্যান্ড এবং জিম্বাবোয়ের মতো দেশে ওকে খেলানোর চেষ্টা করা খারাপ ভাবনা নয়। আমি মনে করি, ও সফল হবে। নতুন পরিস্থিতিতে খেললে ও আরও শিখবে, যা ওর জন্য খুবই ভাল।’
আশ্বিন বৈভবের আগ্রাসী ব্যাটিংয়ের প্রশংসা করে বলেন, ‘ও অসাধারণ প্রতিভা। ও শুধু বলটাই খেলছে, সামনে কে বল করছে সেটা ওর কাছে গুরুত্বপূর্ণ নয়। নিজের রেঞ্জে বল পেলেই মারছে। এমন প্রতিভা যখন সুযোগ পায়, তখন অসাধারণ কিছু ঘটে।’ আশ্বিন আরও যোগ করেন, ‘ও যত বেশি সুযোগ পাবে, ততই উন্নতি করবে। আমি চাই, আগামী ১৫-২০ বছর ওকে ব্যাট করতে দেখতে (Vaibhav Sooryavanshi)।’


