Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম দফার ভোটেই নজিরবিহীন সাড়া (WB Vote Percentage) পশ্চিমবঙ্গে। স্বাধীনতার পর এই প্রথম এত বিপুল হারে ভোটদান-প্রায় ৯২.৩৫ শতাংশ। শুধু তাই নয়, একাধিক কেন্দ্রে ভোটের হার ৯৬ শতাংশ ছুঁয়েছে। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত বুথে উপচে পড়া ভিড়ই এই প্রবণতার স্পষ্ট প্রমাণ।
জেলাভিত্তিক চিত্রে নজরকাড়া পরিসংখ্যান (WB Vote Percentage)
সবচেয়ে বেশি ভোট পড়েছে কোচবিহার ও দক্ষিণ (WB Vote Percentage) দিনাজপুরে, যেখানে হার ৯৫ শতাংশেরও বেশি। ভগবানগোলা ও রঘুনাথগঞ্জের মতো কেন্দ্রে তা প্রায় ৯৭ শতাংশে পৌঁছেছে। বীরভূম ও জলপাইগুড়িতে ৯৪ শতাংশের উপরে ভোট পড়েছে। মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুরে এই হার ৯৩ শতাংশ ছাড়িয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় প্রায় ৯২ শতাংশ, আর আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর ও পুরুলিয়ায় ৯০-৯১ শতাংশ ভোট হয়েছে।
ঘণ্টা ধরে বেড়েছে ভোটের হার (WB Vote Percentage)
সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছিল ১৮ শতাংশের কিছু বেশি। ১১টার মধ্যে তা ৪১ শতাংশ ছাড়ায়। দুপুর ১টার মধ্যে ৬২ শতাংশ, ৩টের সময় ৭৮ শতাংশ এবং বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৯০ শতাংশ ভোট পড়ে। শেষমেশ তা গিয়ে দাঁড়ায় ৯২ শতাংশের ওপরে-যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
আরও পড়ুন: WB Orange Alert: রাজ্যে জারি কমলা সতর্কতা, রাজ্যে রবিতে বৃষ্টি!
কেন এই বিপুল অংশগ্রহণ
বিশ্লেষকদের মতে, এর পিছনে একাধিক কারণ রয়েছে। ভোটার তালিকার সাম্প্রতিক সংশোধনের ফলে অনেকেই আশঙ্কা করেছিলেন, ভোট না দিলে ভবিষ্যতে নাম বাদ যেতে পারে। সেই কারণেই সক্রিয় অংশগ্রহণ বেড়েছে। পাশাপাশি, তালিকা থেকে মৃত ও ভুয়ো নাম বাদ যাওয়ায় শতাংশের হিসেবে ভোটের হারও বেড়েছে। এছাড়া শাসকের বিরুদ্ধে ক্ষোভ বা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার তীব্রতাও বড় ভূমিকা নিতে পারে।


