Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাঘব চাড্ডার নেতৃত্বে আম আদমি পার্টি (আপ)-এর রাজ্যসভায় বড় ভাঙন দেখা দিল। তাঁর সঙ্গে আপের আরও একাধিক রাজ্যসভা সাংসদও দলবদল করছেন বলে দাবি করেন তিনি(AAP To BJP)। এই ঘটনাকে আপ এবং দলের প্রধান অরবিন্দ কেজরিওয়ালের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
তালিকায় আরও ১০ সাংসদ (AAP To BJP)
৩৭ বছর বয়সি চাড্ডা জানান, আপের প্রায় দুই-তৃতীয়াংশ রাজ্যসভার সাংসদ বিজেপিতে যোগ দিতে চলেছেন। তাঁর সঙ্গে যে সাংসদদের নাম উঠে এসেছে, তাঁদের মধ্যে রয়েছেন স্বাতী মালিওয়াল, হরভজন সিং, সন্দীপ পাঠক, অশোক মিত্তল, রাজিন্দর গুপ্ত এবং বিক্রম সাহনি। বর্তমানে আপের মোট ১০ জন রাজ্যসভা সাংসদ রয়েছে, যার বড় অংশই পাঞ্জাব থেকে নির্বাচিত।

‘ভুল দলে ছিলাম’
সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাড্ডা বলেন, তিনি ১৫ বছর ধরে আপের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু দলটি এখন তার “সৎ রাজনীতি”র পথ থেকে সরে এসেছে। তাঁর কথায়, “আমি যে আপের জন্য জীবন দিয়েছি, সেই দল এখন আর আগের মতো নেই। আমি ভুল দলে ছিলাম, তাই মানুষের কাছে আরও কাছাকাছি যেতে এই সিদ্ধান্ত নিয়েছি।”
সদস্যপদ খারিজ হবে না (AAP To BJP)
তিনি আরও জানান, সংবিধান অনুযায়ী, কোনও দলের অন্তত দুই-তৃতীয়াংশ সাংসদ একসঙ্গে অন্য দলে মিশলে তাঁদের সদস্যপদ খারিজ হয় না। সেই নিয়ম মেনেই রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনের কাছে প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Pakistan History: ইতিহাস অস্বীকারের প্রবণতা পাকিস্তানকে কোন ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে?
বিজেপির অপারেশন লোটাস (AAP To BJP)
অন্যদিকে, আপ নেতা সঞ্জয় সিং এই পদক্ষেপকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেন, বিজেপি ‘অপারেশন লোটাস’ চালিয়ে আপ সরকারকে দুর্বল করার চেষ্টা করছে, বিশেষত পাঞ্জাবে ভগবন্ত মান সরকারের কাজকর্মে বাধা সৃষ্টি করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।



