Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের বাকচা এলাকায় ভোটের পরদিনই ফের অশান্তির আগুন ছড়াল (West Bengal)। রাজনৈতিক সংঘর্ষে রক্ত ঝরল, আহত হলেন একাধিক মানুষ। তৃণমূল ও বিজেপি দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী (CAPF)।

রাতের উত্তেজনার রেশ, সকালে বিস্ফোরণ (West Bengal)
স্থানীয় সূত্রে জানা গেছে, আগের রাত থেকেই এলাকায় চাপা উত্তেজনা ছিল। সেই উত্তেজনা শনিবার সকালে হঠাৎ করেই চরম আকার নেয়। সাঁইতলাপুল এলাকায় দুই রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের মধ্যে বচসা থেকে শুরু হয় সংঘর্ষ, যা দ্রুতই রক্তক্ষয়ী রূপ নেয়।
বাড়ি ভাঙচুর, মহিলাদের উপর নির্যাতন (West Bengal)
আক্রান্ত তৃণমূল কর্মী-সমর্থকদের অভিযোগ, রাতেই বিজেপি কর্মীরা তাদের বাড়িঘরে ভাঙচুর চালায়। এরপর সকালে প্রায় ২৫০-৩০০ জন বিজেপি সমর্থক একযোগে হামলা চালায়। তাদের দাবি, হামলাকারীরা লোহার রড দিয়ে মারধোর করে এবং বাড়ির মহিলাদের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করে, এমনকি উলঙ্গ করে মারধরের অভিযোগও উঠেছে। এই ঘটনায় অন্তত ৪ জন গুরুতর জখম হন, যাদের ময়না ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বিজেপির পাল্টা অভিযোগ (West Bengal)
অন্যদিকে বিজেপির দাবি সম্পূর্ণ ভিন্ন। তাদের বক্তব্য, তারা এলাকায় সাধারণভাবে বসে আড্ডা দিচ্ছিলেন। সেই সময় হঠাৎই স্থানীয় তৃণমূল নেতা ও তার স্ত্রী-সহ কয়েকজন কর্মী তাদের উপর চড়াও হয়। তাদের অভিযোগ, তৃণমূল কর্মীরা লোহার রড দিয়ে হামলা চালিয়ে বিজেপি কর্মীদের মারধোর করে, যার ফলে ৩ জন জখম হন। গুরুতর আহত একজনকে তমলুক মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও CAPF মোতায়েন (West Bengal)
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ময়না থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী (CAPF)। এলাকায় টহল বাড়ানো হয়েছে এবং নতুন করে অশান্তি এড়াতে কড়া নজরদারি চলছে।

আরও পড়ুন: Record Vote Percentage: বঙ্গে ভোট শতাংশ ৯০% ছুঁইছুঁই! ভাঙল ২০১১ সালের রেকর্ড
রাজনৈতিক উত্তেজনার বলি সাধারণ মানুষ
এই ঘটনার ফলে ফের একবার প্রশ্ন উঠছে ভোট-পরবর্তী সহিংসতা নিয়ে। রাজনৈতিক দ্বন্দ্বে সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা, যে ভাবে আক্রান্ত হচ্ছেন তা অত্যন্ত উদ্বেগজনক। উভয় পক্ষই অভিযোগের তীর ছুঁড়লেও, নিরপেক্ষ তদন্ত ছাড়া প্রকৃত সত্য উদঘাটন সম্ভব নয় বলে মনে করছেন অনেকেই।



