Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মেয়োনিজের স্বাদ অনেকেরই ভালো (Mayonnaise Ban) লাগে। কিন্তু এই স্বাদের আড়ালেই লুকিয়ে থাকতে পারে বড় বিপদ। সম্প্রতি তামিলনাড়ু সরকার কাঁচা ডিম দিয়ে তৈরি এই সসের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে। মূল কারণ, জনস্বাস্থ্যের নিরাপত্তা।
শরীরে সংক্রমণ (Mayonnaise Ban)
সরকারের বক্তব্য, কাঁচা ডিম থেকে তৈরি (Mayonnaise Ban) এই খাবারে সহজেই জন্ম নেয় ক্ষতিকর জীবাণু। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ‘সালমোনেলা’, যা শরীরে সংক্রমণ ঘটাতে পারে। এই কারণে আগেই তেলেঙ্গানা ও কেরালা-তেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
জটিলতার আশঙ্কা
চিকিৎসকদের মতে, কাঁচা ডিম সঠিকভাবে রান্না বা প্রক্রিয়াজাত না হলে তা শরীরের জন্য মারাত্মক হতে পারে। বিশেষ করে গরম ও আর্দ্র পরিবেশে এই জীবাণুগুলি দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে জ্বর, পেটের ব্যথা, বমি, এমনকি শরীরে জলশূন্যতার মতো সমস্যা দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে কিডনির ক্ষতি বা অন্তঃসত্ত্বা নারীদের জন্য গুরুতর জটিলতাও তৈরি হতে পারে।
আরও পড়ুন: Raghav Chadha: ১৫ বছর আপকে দিয়েছি, আমি মানুষ ঠিক, দলটা ভুল: বিজেপিতে যোগ রাঘবের
এই সসে তেলের পরিমাণও অনেক বেশি, ফলে শরীরে অতিরিক্ত ক্যালোরি ও কোলেস্টেরল জমে। আবার কাঁচা ডিমে থাকা কিছু উপাদান শরীরে প্রয়োজনীয় পুষ্টি শোষণে বাধা দেয়। নিয়মিত খেলে অজান্তেই পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের দাবি, অনেক সময় স্বাস্থ্যবিধি না মেনে এই সস তৈরি করা হয়, যা সংক্রমণের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। তাই স্বাদের জন্য স্বাস্থ্যকে ঝুঁকির মুখে না ফেলে সচেতন থাকা জরুরি।


