Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির রাজনীতিতে নতুন করে ঝড় তুলেছে (Rekha Gupta) দল ভাঙনের ঘটনা। আম আদমি পার্টি-তে একের পর এক সাংসদের সরে যাওয়াকে বড় আঘাত হিসেবেই দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-কে কড়া ভাষায় আক্রমণ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে।
একনায়কতন্ত্রের অভিযোগ (Rekha Gupta)
সাতজন রাজ্যসভার সাংসদের দলত্যাগের (Rekha Gupta) পর মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দাবি করেছেন, যে দল সাধারণ মানুষের স্বার্থে গড়ে উঠেছিল, সেখানে এখন আর সেই আদর্শের ছাপ নেই। তাঁর কথায়, এত বড় সংখ্যায় সাংসদের সরে যাওয়া নেতৃত্বের প্রতি অসন্তোষেরই স্পষ্ট প্রমাণ।
দলবদলে রাজনৈতিক চমক (Rekha Gupta)
এই ঘটনাকে ঘিরে সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন রাঘব চাড্ডা (Rekha Gupta)। তাঁর সঙ্গে আরও কয়েকজন প্রভাবশালী নেতা বিজেপি-তে যোগ দিয়েছেন। এই সম্মিলিত পদক্ষেপে রাজ্যসভায় দলের শক্তি অনেকটাই কমে গিয়েছে।

অসন্তোষের কারণ
দলত্যাগীদের একাংশের অভিযোগ, নেতৃত্বের সিদ্ধান্তে তাঁদের মতামতের গুরুত্ব দেওয়া হচ্ছিল না। বিশেষ করে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া এবং কাজের ক্ষেত্র সীমিত হয়ে যাওয়ায় ক্ষোভ বাড়তে থাকে। সেই ক্ষোভই শেষ পর্যন্ত বিদ্রোহের রূপ নেয় বলে মনে করা হচ্ছে।
পাল্টা অভিযোগ
অন্যদিকে দলটির পক্ষ থেকে এই ঘটনাকে পরিকল্পিত ভাঙন বলে দাবি করা হয়েছে। তাঁদের অভিযোগ, বাইরের চাপ ও ভয় দেখানোর ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই ব্যাখ্যা রাজনৈতিক মহলে কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আরও পড়ুন: Dadagiri Sourav Ganguly: দাদাগিরির মঞ্চে নতুন দাদা, সঞ্চালক লিয়েন্ডার পেজ?
নতুন সমীকরণের ইঙ্গিত
এই ঘটনার ফলে দিল্লির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। একদিকে নেতৃত্বের উপর চাপ বাড়ছে, অন্যদিকে বিরোধীরা সুযোগ কাজে লাগাতে তৎপর। আগামী দিনে এই টানাপোড়েন কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর।


