Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা ভোটের আগে সাধারণ মানুষের (Bike Rule Relief) চলাচল নিয়ে জারি হওয়া বিধিনিষেধে বড় পরিবর্তন আনল কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশে স্বস্তির হাওয়া বইছে রাজ্যজুড়ে।
সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা (Bike Rule Relief)
শুক্রবার বিচারপতি কৃষ্ণা রাও স্পষ্ট করে (Bike Rule Relief) দিয়েছেন, নিরাপত্তার কারণে কিছু নিয়ন্ত্রণ থাকলেও তা যেন মানুষের নিত্যদিনের জীবনে অযথা বাধা সৃষ্টি না করে। পরিবারের সদস্যদের সঙ্গে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য মোটরবাইক ব্যবহার করা যাবে বলেও জানানো হয়েছে।
কর্মজীবীদের জন্য ছাড় (Bike Rule Relief)
অফিসযাত্রী থেকে শুরু করে যাঁরা জীবিকার জন্য (Bike Rule Relief) মোটরবাইক ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। তবে পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। এতে কর্মজীবী মানুষের সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করা হচ্ছে।
মিছিলের উপর নিষেধাজ্ঞা বহাল
যদিও রাজনৈতিক মিছিল বা বাইক শোভাযাত্রার ক্ষেত্রে আগের মতোই নিষেধাজ্ঞা বজায় থাকবে। নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তার জন্য এই পদক্ষেপ প্রয়োজন বলেই মনে করছে প্রশাসন।
আদালতের যুক্তি
আদালত মনে করিয়ে দিয়েছে, নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থার বিশেষ ক্ষমতা থাকলেও তা নাগরিক অধিকারের পরিপন্থী হতে পারে না। সম্ভাব্য সমস্যা এড়াতে গিয়ে সাধারণ মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করা গ্রহণযোগ্য নয়-এই বার্তাই স্পষ্ট করেছেন বিচারপতি।
আরও পড়ুন: North Korea: ঝড়ের রাতে জীবন বাজি, মুক্তি পেতে লাগল ১০ বছর!
পূর্বের নির্দেশ ঘিরে বিতর্ক
এর আগে কঠোর নিয়ম জারির ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অনেকেই অভিযোগ করেছিলেন, প্রয়োজনীয় কারণ ছাড়াই চলাচলে বাধা তৈরি হচ্ছে। সেই প্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হওয়া হয় এবং শেষ পর্যন্ত এই সংশোধিত নির্দেশ জারি হয়।


