Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যাতে অবাধ, ভয় মুক্ত (Election 2026 WB) ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়, তার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে নিৰ্বাচন কমিশন। জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। যাতে কোনওরকম কোনও সমস্যা হলে বা পরামর্শ দিতে হলে সেখানে সাধারণ নাগরিক ফোন করে জানাতে পারে। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে যথেষ্ট প্রশংসার চোখে দেখছে অনেকে।
চাই সুষ্ঠ নির্বাচন (Election 2026 WB)
প্রথম দফায় মোটের ওপর নির্বাচন সুষ্ঠভাবে (Election 2026 WB) সম্পন্ন হলেও, জায়গায় জায়গায় বিক্ষিপ্ত অশান্তি চোখে পড়েছিল। সেইটুকু অশান্তি যাতে না হয় সেইজন্য কমিশন দ্বিতীয় দফা ভোটের আগে দুই লক্ষ বাহিনী মোতায়েন করেছে। তার সঙ্গে নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাজ্য পুলিশ। টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রতিটি বুথে মোতায়েন থাকবে আধা সেকশন বাহিনী। বুথ বাড়লে বাড়ানো হবে সেই সেনা সংখ্যা।
আরও পড়ুন: Train Derailed: লাইনচ্যুত বন্দে-ভারত এক্সপ্রেস, অল্পের জন্য রক্ষা
জোরদার নিরাপত্তা
কলকাতা সহ একাধিক জায়গায় চলছে নজরদারি, বাড়ানো হয়েছে নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার। নজর রাখা হচ্ছে যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন হয় দ্বিতীয় দফার নির্বাচন। ব্যারাকপুর, ডায়মন্ড হারবার, হাওড়ার মত জায়াগায় অশান্তি এড়াতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।


