Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নকল ইভিএম হাতে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে ছুটে যাচ্ছেন তৃণমূল নেতাকর্মীরা আর গ্রামের মহিলাদেরকে ইভিএমে ভোট দিয়ে দেখিয়ে দিচ্ছেন, আপনার ভোট জোড়া ফুলে না দিলে গণনার সিরিয়াল নাম্বার অনুযায়ী আমরা দেখতে পারব আপনি কোথায় ভোট দিয়েছেন (Bhangar)।

ভয় দেখিয়ে ভোট আদায়? (Bhangar)
তৃণমূল নেতার এই হুমকি এবং ভয় প্ররোচনা মূলক ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হতেই সরব হয়েছেন ভাঙ্গড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর দাবি তৃণমূল নেতাকর্মীরা নকল ইভিএম মেশিন নিয়ে ভাঙ্গড়ের ভোটারদের ভয় দেখাচ্ছেন যদিও তিনি মানুষকে অভয় দিয়ে বলেন কোন সিসিটিভি বা কোন সিরিয়াল নম্বর এমন নেই যেখানে কে কোথায় ভোট দিয়েছে তা জানা যাবে সুতরাং মানুষকে অনুরোধ করব আপনারা নির্ভয়ে ভোট দিন কেউ কিছুই বুঝতে পারবে না।
কারা ভয় দেখাচ্ছে (Bhangar)
একটি ভাইরাল ভিডিওতে যে চিত্র ধরা পড়েছে সেখানে দেখা যাচ্ছে চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মহিলা উপপ্রদানের স্বামী আজগার মোল্লা এবং কচুয়া বুথের বুথ সভাপতি দেলয়ার হোসেন গ্রামের মহিলা ভোটারদের ভোট নিয়ে ভয় দেখাচ্ছেন এবং ভোটের সিরিয়াল অনুযায়ী ভোট দেখে নেবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন এই ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়,এই ভিডিও সত্যতা যাচাই করেনি আমরা।

আরও পড়ুন: DC vs RCB: RCB-র বোলারদের হাতযশে দিল্লির ভরাডুবি
ভোটার মুখে বিপত্তির ছায়া
কাল বিধানসভা ভোট, আজ রাস্তা ঘাট সমস্তটাই থমথমে হয়ে আছে বলা চলে। ছোট বেলায় ঠাকুমার ঝুলিতে আপনারা পড়েছিলেন মনে আছে, ভোর মুখে দাঁড়িয়ে সাধারণ মানুষের মনে সেই কথা কিংবা লাইনগুলো বারংবার ফিরে আসছে “গা ছমছম কি হয় কি হয়! কখনো মজা, কখনো বা ভয়” মহিলা ভোটারদের ভয় দেখিয়ে প্রভাবিত করার অভিযোগ, এর কোনো প্রভাব কি কাল পড়বে সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়।



