Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মাত্র দশ দিনের ব্যবধানে ফের খড়্গপুর আইআইটির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। আইআইটিতে ছাত্রের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে(Kharagpur IIT Death)।
আইআইটির ছাত্রের অস্বাভাবিক মৃত্যু (Kharagpur IIT Death)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম সোহম হালদার (২২), বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এর শালবাগান এলাকায়। খড়গপুর আইআইটির মদন মোহন মালব্য হলে থাকত ছাত্রটি।
আইআইটিতে শোকের ছায়া (Kharagpur IIT Death)
ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর এম টেক-এর ছাত্র ছিল। চতুর্থ বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আইআইটিতে নেমে এসেছে শোকের ছায়া। সকাল থেকে হলের দরজা না খোলায় সিকিউরিটিকে খবর দেয়।
আরও পড়ুন: Vote Notice: ভোট শেষেই শেষ নয়, ভোটকর্মীদের দায়িত্ব নিয়ে নির্দেশিকা জেলায় জেলায়
তদন্ত শুরু করেছে হিজলি ফাঁড়ির পুলিশ (Kharagpur IIT Death)
খবর পেয়ে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় দেখে ওই ছাত্রকে। পুলিশ দেহ উদ্ধার করে বি সি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মাত্র দশ দিনের ব্যবধানে ফের খড়্গপুর আইআইটির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে হিজলি ফাঁড়ির পুলিশ।



