Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে ব্যাট হাতে ব্যর্থ আর অন্যদিকে ড্রেসিংরুমে বসে তামাক সেবন করে বিতর্কে পরাগ (Riyan Parag)।
বিতর্কে রাজস্থানের অধিনায়ক (Riyan Parag)
পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতলেও বিতর্কে রাজস্থান রয়্যালস। জয়ের স্বাদের মধ্যেই তৈরি হল বিতর্কের বাতাবরণ। যার কেন্দ্রে রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে যে দৃশ্য দেখা গেল তাতে বিস্মিত ক্রিকেট বিশ্ব। রাজস্থানের নেতার বিরুদ্ধে এবার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ (Riyan Parag)।
ড্রেসিংরুমে বসে ইলেক্ট্রনিক ইলেকট্রনিক সিগারেটে টান দিতে দেখা যায় রিয়ান পরাগকে। ম্যাচের দ্বিতীয় ইনিংস চলার সময় এই ঘটনা দেখা যায় ১৬ ওভারে। সেই সময় রাজস্থানের ড্রেসিংরুমে ক্যামেরা যায় আর সেখানে দেখা যায় এই দৃশ্য। এই ভিডিও সামনে আসার পরেই মুহূর্তে ভাইরাল হয় সেই মুহূর্ত। যারপর উঠেছে নিন্দার ঝড়। একদিকে ব্যাট হাতে ব্যর্থ আর অন্যদিকে এমন আচরণ, যার পরেই তাঁকে পড়তে হয়েছে সমালোচনার মুখে।

এর আগেই ১৬ বলে ২৯ রান করে আউট হন তিনি। বড় রান তাড়া করতে নেমে তিনি আউট হন দায়িত্বজ্ঞানহীনভাবে। সেখান থেকে এই ভিডিও সামনে আসতেই প্রশ্ন উঠছে তাঁর মানসিকতা নিয়ে। প্রশ্ন উঠছে প্লেয়ারদের শৃঙ্খলা নিয়েও।
আরও পড়ুন: Suvendu Adhikari Kalighat: রণক্ষেত্র কালীঘাট, জয় বাংলা-জয় শ্রীরাম স্লোগানে উত্তপ্ত ভোট বুথ
প্রশ্ন উঠছে ড্রেসিংরুমে এমন আচরণ ন্যায্য কিনা। স্টেডিয়ামে প্লেয়ারদের কিছু নির্দিষ্ট আচরণবিডি মেনে চলতে হয়। সেই নিয়ম অনুযায়ী ড্রেসিংরুমে বা ডাগআউটে তামাক এবং তামাক জাতীয় পদার্থ সেবন করার কোনও নিয়ম নেই। সেই প্রটোকল ভাঙলেন রাজস্থানের নেতা। পাঞ্জাব ম্যাচের আগে সাত ম্যাচ মিলিয়ে তাঁর রান ৮১। এরপর তাঁর অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠছে। এর আগে ডাগআউটে ফোন ব্যবহার করার কারণে আর্থিক জরিমানার মুখে পড়তে হয়েছিল রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজার রোমি ভিন্দারের (Riyan Parag)।
রিয়ান পরাগের ভেপিং নিয়ে BCCI কী বলল?
রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেনের এই কাজ নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড। এই নিয়ে বোর্ডের এক কর্তা মুখ খুলেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই বিষয়ে উত্তর চাওয়া হবে রাজস্থানের অধিনায়কের কাছ থেকে। এক সাক্ষাৎকারে BCCI কর্তা জানিয়েছেন, ‘রিয়ানের থেকে আমরা এই ঘটনার জন্য ব্যাখ্যা চাইব। ভেপিং একেবারেই নিষিদ্ধ। তাই রিয়ান কী উত্তর দেবেন, সেটার অপেক্ষায় রয়েছি আমরা। ওঁর উত্তরের উপরে ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ করবে আইপিএল কর্তৃপক্ষ।’


